সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

গাজায় আরও ২৩ ফিলিস্তিনিকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজায় ইসরাইলি হামলায় আরও ২৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে ইসরাইলি আগ্রাসনে গাজা উপত্যকায় নিহতের মোট সংখ্যা ৪৫ হাজার ৫৫০ ছাড়িয়ে গেছে। চলমান বর্বর এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে বর্ষবরণের ভিড়ে গাড়িচাপায় নিহত ১০

বুধবার (১ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালের প্রথম দিনে গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় বুধবার কমপক্ষে ২৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে মেডিকেল সূত্রগুলোর বরাতে জানা গেছে।

একটি মেডিকেল সূত্র জানায়, ইসরাইলের একটি ফাইটার জেট পূর্ব গাজা শহরের শেজাইয়া পাড়ার একটি আবাসিক অ্যাপার্টমেন্টে আঘাত হানলে দুই নারী এবং তিন শিশুসহ ৬ জন নিহত হয়েছেন।

আরও পড়ুন : পাকিস্তানে জঙ্গি হামলায় নিহত ১৬০০

এছাড়া মধ্য গাজার বুরেইজ শরণার্থী শিবিরের একটি বাড়িতে ইসরাইল ড্রোন হামলা চালিয়েছে। মেডিকেল সূত্র অনুসারে, এই হামলায় একজন নারী ও শিশু নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। ইসরাইলি বাহিনী বুরেইজ এবং নুসেইরাত ক্যাম্পের পূর্ব এবং উত্তর অংশেও গোলাবর্ষণ করেছে, তবে হতাহতের বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

মেডিকেল সূত্র জানিয়েছে, উত্তরাঞ্চলীয় শহর জাবালিয়ায় একটি বাড়িতে বিমান হামলায় ১৫ জন প্রাণ হারিয়েছেন এবং শিশুসহ আরও কয়েকজন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইসরাইলি বাহিনী উত্তর গাজার বেইট লাহিয়া এবং জাবালিয়ায় বাড়িঘর ও আবাসিক ভবন উড়িয়ে দিয়েছে।

প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরাইল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরাইলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। হামাসের সেই আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরাইল গাজায় ৪৫ হাজার ৫০০ জনেরও বেশি মানুষকে হত্যা করেছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা