সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ভারতের ‘দরিদ্রতম’ মুখ্যমন্ত্রী মমতা

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ‘দরিদ্রতম’ মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্ম (এডিআর) দেশটির ৩০ জন মুখ্যমন্ত্রীর সম্পদের খতিয়ান প্রকাশ করেছে।

আরও পড়ুন : গাজায় হত্যাযজ্ঞ চলছেই, নিহত আরও ২৭

এডিআরে তথ্য উদ্ধৃত করে ভারতীয় বার্তাসংস্থা পিটিআই জানায়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ১৫ লাখ টাকার সম্পত্তি রয়েছে।

অন্যদিকে ধনীর তালিকায় সবচেয়ে এগিয়ে রয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নায়ডু, যার ৯৩১ কোটি টাকার বেশি মূল্যের সম্পত্তি আছে। তার পরেই রয়েছেন অরুণাচলের মুখ্যমন্ত্রী প্রেমা খাণ্ডু। এই বিজেপি নেতার মোট সম্পত্তির পরিমাণ ৩৩২ কোটি টাকার বেশি।

আরও পড়ুন : পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ১৮

এছাড়া কংগ্রেসশাসিত কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার মোট সম্পত্তির পরিমাণ ৫১ কোটি টাকার বেশি।

এদিকে ভারতের দ্বিতীয় ‘দরিদ্রতম’ মুখ্যমন্ত্রী হলেন জম্মু-কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। তার মোট সম্পত্তি ৫৫ লাখ টাকা মূল্যের।

আরও পড়ুন : ইউনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

এডিআরের তথ্য বলছে, ভারতের সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীদের গড় সম্পত্তি পরিমাণ ৫২ কোটি ৫৯ লাখ টাকা। ২০২৩-২৪ অর্থবছরে ভারতে মাথাপিছু আয়ের গড় এক লাখ ৮৫ হাজার ৮৫৪ টাকা।

মুখ্যমন্ত্রীদের মাথাপিছু আয়ের গড় ১৩ লাখ ৬৪ হাজার ৩১০ টাকা, অর্থাৎ দেশের মাথাপিছু আয়ের গড়ের তুলনায় প্রায় সাড়ে সাত গুণ বেশি। বিবিসি বাংলা

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা