সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় ১৮ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে অন্তত ৩৫ জন।

আরও পড়ুন : হাসপাতালে নেতানিয়াহু

সোমবার (৩০ ডিসেম্বর) দেশটির সিন্ধু প্রদেশের মোরো শহরের কাছে একটি ভ্যান ও ট্রাকের সংঘর্ষে এবং পাঞ্জাবের অ্যাটক জেলায় একটি বাস উল্টে এসব হতাহতের ঘটনা ঘটে।

ডনের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানে মহাসড়কে প্রায়ই মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটে। এর প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে অতিরিক্ত গতি, বিপজ্জনক ওভারটেকিং এবং ট্র্যাফিক আইনের প্রতি অবহেলা।

আরও পড়ুন : গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৩০

রেসকিউ ১১২২ জানায়, পাঞ্জাবের এটকের এম-১৪ মোটরওয়ের ফতেহ ঝাং ইন্টারচেঞ্জে একটি বাস উল্টে ১০ জন নিহত ও ২২ জন আহত হয়েছেন।

এক বিবৃতিতে রেসকিউ ১১২২ জানিয়েছে, গাড়িটি মিয়ানওয়ালি থেকে রাওয়ালপিন্ডিগামী একটি ইউটং বাস ছিল।

একই দিনে, লাহোরের এম-৩ এর সৈয়দওয়ালা ইন্টারচেঞ্জ থেকে ফয়সালাবাদের তান্ডলিয়ানওয়ালা যাওয়ার রাস্তায় ঘন কুয়াশার কারণে সৃষ্ট দুর্ঘটনায় লাহোরের একটি পরিবারের সাতজন মারা গেছেন এবং আরও দুজন আহত হয়েছেন।

আরও পড়ুন : ইথিওপিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬০

দুই সপ্তাহ আগে, লোধরান জেলার জালালপুর পিরওয়ালার কাছে মুলতান-সুক্কুর মোটরওয়েতে একটি গাড়ি দুর্ঘটনায় খানপুরের এক দম্পতি মারা গিয়েছিলেন এবং তাদের তিন সন্তান গুরুতর আহত হয়েছিল।

চলতি মাসের শুরুর দিকে বাহাওয়ালপুরের উচ শরীফ রোডের নবীপুর গ্রামের কাছে সড়ক দুর্ঘটনায় নিহত হন সিনেট চেয়ারম্যান ইউসুফ রাজা গিলানির ঘনিষ্ঠ আত্মীয় সাবেক এমএনএ মাখদুম আলী হাসান গিলানি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা