সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের নাইটক্লাবে গোলাগুলিতে আহত ১০

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের শহরের কুইন্সের একটি নাইটক্লাবের বাইরে গোলাগুলির ঘটনায় ১০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান নিউইয়র্ক পুলিশ।

আরও পড়ুন: গাজায় আরও ২৩ ফিলিস্তিনিকে হত্যা

বুধবার (১ জানুয়ারি) দেশটির স্থানীয় সময় রাত ১১.২০ মি. এ গোলাগুলির ঘটনা ঘটে।

নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) এক বিবৃতিতে জানিয়েছেন, কুইন্সের একটি নাইটক্লাবের বাইরে গোলাগুলির ঘটনায় আহতদের কারও অবস্থাই আশঙ্কাজনক নয়। এই ঘটনার পর আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দেশটির সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গোলাগুলির ঘটনায় আহতদের লং আইল্যান্ড ইহুদি হাসপাতাল ও কোহেনের চিলড্রেন মেডিক্যাল সেন্টারে নেওয়া হয়েছে।

এদিকে, কুইন্সের আজামুরা নাইটক্লাবে প্রায়ই ডিজে ও লাইভ সংগীতের আয়োজন করা হয়। এর আগে, গত বছর একটি গ্যাংয়ের ১ সদস্য মারা যান। এ সময় তার স্মরণে বুধবার ঐ নাইটক্লাবে একটি পার্টির আয়োজন করা হয়েছিলো।

অপরদিকে, এই অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য নাইটক্লাবের বাইরে প্রায় ৮০ জন মানুষ অপেক্ষায় ছিলেন। এ সময় সেখানে এই গোলাগুলির ঘটনা ঘটে। তবে নিউইয়র্ক পুলিশ বিভাগ এই ঘটনার বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত কোন তথ্য প্রকাশ করেনি।

আরও পড়ুন: মন্টিনিগ্রোতে গোলাগুলি, নিহত ১০

সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যায়, ঐ ঘটনাস্থলে প্রচুর মানুষের সমাগম হয়েছে। এছাড়াও নাইটক্লাবের বাইরে একাধিক অ্যাম্বুলেন্সও দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে পুলিশের ১ জন কর্মকর্তা বলেন, কুইন্সের নাইটক্লাবের বাইরে (১৬-২০) বছর বয়সী ৬ তরুণী ও ৪ তরুণ গুলিবিদ্ধ হয়েছেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা