সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

সৌদি আরবে ১৯ হাজার প্রবাসী আটক

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের দায়ে ১ সপ্তাহে নতুন করে ১৯ হাজারেরও বেশি প্রবাসীকে গ্রেফতার করেছে সৌদি প্রশাসন।

শনিবার (৩০ নভেম্বর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানায়।

আরও পড়ুন: থাইল্যান্ড-মালয়েশিয়ায় বন্যায় নিহত ১২

আন্তর্জাতিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানায়, গত (২১ নভেম্বর) থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় বিভিন্ন সরকারি সংস্থার সাথে মিলে এই অভিযান চালানো হয়। এদিকে গ্রেফতার হওয়াদের মধ্যে ১১,২৬৮ জনকে আবাসন আইন ভঙ্গ, ৪,৭৭৩ জনকে সীমান্ত আইন ভঙ্গ এবং ২,৯৮৩ জনকে শ্রম আইন ভঙ্গের দায়ে গ্রেফতার করা হয়েছে।

তাদের মধ্যে সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে সৌদিতে প্রবেশের চেষ্টা করছিলেন ১,২১২ জন। তাদের মধ্যে ৭৩ শতাংশ ইথিওপিয়ার, ২৫ শতাংশ ইয়েমেনি ও ২ শতাংশ অন্যান্য দেশের।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা