সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

থাইল্যান্ড-মালয়েশিয়ায় বন্যায় নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়া এবং থাইল্যান্ডে ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় ১২ জন নিহত হয়েছে। ২ দেশের কর্মকর্তারা জানায়, ভয়াবহ বন্যার কারণে হাজার হাজার মানুষ তাদের নিজ নিজ ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে যেতে বাধ্য হয়েছেন।

এ বন্যায় উত্তর মালয়েশিয়ার কেলান্তান রাজ্যে সব থেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। এ সময় সেখানে ১ লাখ ২২ হাজারেরও বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছে। এদিকে দক্ষিণ থাইল্যান্ডেও প্রায় ১৩ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।

আরও পড়ুন: নাইজেরিয়ায় নৌকা ডুবে ২৭ জনের মৃত্যু

মালয়েশিয়ার আবহাওয়া বিভাগ জানায়, মালয়েশিয়ার কিছু অঞ্চলে রোববার পর্যন্ত ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

একই ভাবে থাইল্যান্ডের আবহাওয়া বিভাগ জানায়, থাইল্যান্ডে আগামী সপ্তাহ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

অপরদিকে, উভয় দেশে জরুরি সেবার সদস্যরা উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এ সময় আশ্রয়কেন্দ্রে ঠাঁই নেওয়া মানুষদের জন্য খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে থাইল্যান্ডের সাটেং নক জেলায় একটি বাড়ির ছাদ থেকে ১ শিশুকে উদ্ধার করার ভিডিও ছড়িয়ে পড়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা জানায়, থাইল্যান্ডের প্রায় ৫ লাখ ৩৪ হাজার পরিবার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষতির আশঙ্কায় অন্তত ২ টি হাসপাতাল বন্ধ করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ইসরায়েলি হামলায় নিহত আরও ১০০

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পায়েতংতার্ন শিনাওয়াত্রা ক্ষতিগ্রস্ত প্রতিটি প্রদেশের জন্য ৫ কোটি বাথ বরাদ্দ করেছেন। তিনি বলেন, যত দ্রুত সম্ভব এই ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা