সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

চীনে বহুতল ভবনে অগ্নিকাণ্ড, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক : চীনের হুনান প্রদেশে একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৭ জনের প্রাণহানি ঘটেছে।

আরও পড়ুন : লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৫৯

শনিবার (১৬ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বেইজিং-ভিত্তিক সংবাদ সংস্থা সিনহুয়া।

খবরে বলা হয়, আগুনের ঘটনাটি ঘটে স্থানীয় সময় ভোর ৫টা ২ মিনিটে। হুনানের ঝাংজিয়াজি শহরের সাঙঝি কাউন্টির একটি পাঁচতলা বাড়ির দ্বিতীয় তলায় আগুন লাগে। আগুন নেভানোর পর উদ্ধার অভিযানে ৭টি মৃতদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন : ভূমিকম্পে কাঁপল পাপুয়া নিউগিনি

স্থানীয় কর্তৃপক্ষ ইতোমধ্যেই ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে।

চীনের মতো জনবহুল দেশে অগ্নিকাণ্ডের ঘটনা খুব একটা অস্বাভাবিক নয়। গত মাসে আনহুই প্রদেশের হুয়ানান শহরে একটি বাড়িতে অগ্নিকাণ্ডে সাতজনের মৃত্যু হয়েছিল।

প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারিতে জিয়াংজি প্রদেশের জিনইউ শহরের একটি আবাসিক ভবনে আগুন লেগে অন্তত ৩৯ জনের মৃত্যু হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা