সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ভূমিকম্পে কাঁপল পাপুয়া নিউগিনি

আন্তর্জাতিক ডেস্ক: পাপুয়া নিউগিনির উপকূলীয় অঞ্চলে ৬.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

শুক্রবার (১৫ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক বার্তাসংস্থা আনাদোলু। তবে এই ভূমিকম্পের জেরে ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন: ইসরায়েলি হামলায় নিহত আরও ২৮

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার পাপুয়া নিউগিনির উপকূলে ৬.৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে ইউএসজিএস।

ইউএসজিএস এক বিবৃতিতে বলেছে, প্রশান্ত মহাসাগরীয় এই দেশটির ইস্ট নিউ ব্রিটেন প্রদেশের রাজধানী কোকোপো শহর থেকে প্রায় ১১২ কি.মি দূরে ভূপৃষ্ঠের ৫২.৪ কিলোমিটার (৩২.৫ মাইল) গভীরতায় ভূমিকম্পটি রেকর্ড করা হয়েছে।

তার আগে গত মার্চ মাসে দেশটিতে রিখটার স্কেলে শক্তিশালী ৬.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভয়াবহ ঐ ভূমিকম্পে দেশটিতে অন্তত ৫ জন নিহত ও সহস্রাধিক বাড়িঘর ধ্বংস হয়ে যায়। এছাড়া চলতি বছরের এপ্রিলেও ৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে দেশটি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা