সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

নেপালে ভূমিধস, নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক: নেপালে ভারি বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভূমিধসে ৩ শিশুসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন।

আরও পড়ুন: মুম্বাইয়ে এক্সপ্রেসওয়ে দুর্ঘটনায় নিহত ৬

শনিবার (২৯ জুন) দেশটির সরকারি এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

নেপালের ন্যাশনাল ডিজাস্টার রেসকিউ অ্যান্ড রিডাকশন ম্যানেজমেন্ট অথরিটির মুখপাত্র ডিজান ভাট্টরাই জানান, রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ২৫০ কিলোমিটার পশ্চিমে গুলমি জেলার মালিকা গ্রামে ভূমিধসের সময় একটি পরিবারের ৫ জন সদস্য ঘুমিয়ে ছিলেন। .

আরও পড়ুন: গাজায় নিহত বেড়ে ৩৭,৭৭৫

ভট্টরাই রয়টার্সকে বলেন, ৫ জনেরই মৃতদেহ উদ্ধার করা হয়েছে, নিহতদের মধ্যে দুটি শিশুও রয়েছে। এছাড়া, পার্শ্ববর্তী স্যাংজা জেলায় এক নারী ও তার তিন বছরের মেয়ে ভূমিধসের ঘটনায় মারা গেছেন। অন্যদিকে, গুলমির সীমান্তবর্তী বাগলুং জেলায় আরেকটি ভূমিধসের ঘটনায় দুজন নিহত হয়েছেন।

জুনের মাঝামাঝি সময় থেকে নেপালে বর্ষা মৌসুম শুরু হওয়ার পর থেকে ভূমিধস, বন্যা এবং বজ্রপাতে এখন পর্যন্ত অন্তত ৩৫ জন মারা গেছেন। সাধারণত সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত দেশটিতে বৃষ্টিপাত অব্যাহত থাকে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা