সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

দিল্লি বিমানবন্দরের ছাদ ধস, নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক: ভারী বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের রাজধানী নয়াদিল্লি। এরই একপর্যায়ে শুক্রবার সকালে প্রবল বর্ষণে ধসে পড়েছে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের এক নম্বর টার্মিনালের ছাদের একাংশ।

আরও পড়ুন: হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্টের জেল

এই ঘটনায় এই টার্মিনাল থেকে সকল প্রস্থান স্থগিত করা হয়েছে। এদিকে ছাদ ধসে বেশ কয়েকটি গাড়ির ওপর পড়ায় কমপক্ষে ১ জন নিহত ও ৮ জন আহত হয়েছেন। শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে এই ঘটনাটি ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

দিল্লি বিমানবন্দরের মুখপাত্র বলেছে, ১ নম্বর টার্মিনাল থেকে সমস্ত প্রস্থান সাময়িকভাবে স্থগিত করা হয়েছে এবং ‘নিরাপত্তা ব্যবস্থার’ অংশ হিসাবে চেক-ইন কাউন্টারগুলোও বন্ধ করা হয়েছে।

এনডিটিভি বলছে, ভোর সাড়ে ৫টার দিকে দিল্লি ফায়ার সার্ভিসেসকে (ডিএফএস) এই ঘটনার বিষয়ে জানানো হয়। এছাড়া এই দুর্ঘটনায় ক্যাবসহ অনেক যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন: ইরানে নির্বাচন আজ

কর্মকর্তারা জানিয়েছেন, বিশ্বের অন্যতম ব্যস্ততম বিমানবন্দর হিসেবে পরিচিত ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের ১ নম্বর টার্মিনালের ছাদ ও সাপোর্ট বিমগুলো ভেঙে পড়ার পর পিক-আপ এবং ড্রপ এলাকায় পার্ক করা গাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়। আহতদের ইতোমধ্যেই হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ধসে পড়া ছাদের ধ্বংসাবশেষ সরানোর চেষ্টা চলছে। দুর্ঘটনার কারণে এক নম্বর টার্মিনাল থেকে সমস্ত ফ্লাইট স্থগিত রাখার পাশাপাশি নিরাপত্তার কারণে ‘চেক-ইন’ কাউন্টারগুলোও বন্ধ থাকছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার থেকেই প্রবল বৃষ্টি হচ্ছে দিল্লিতে। তাপপ্রবাহের হাত থেকে নিস্তার পেলেও ভারী বৃষ্টিপাতের কারণে ভারতের এই রাজধানী শহরের বেশ কয়েকটি জায়গায় পানি জমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা