সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

মুম্বাইয়ে এক্সপ্রেসওয়ে দুর্ঘটনায় নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মুম্বাই-নাগপুর এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫ জন।

আরও পড়ুন : গাজায় নিহত বেড়ে ৩৭,৭৭৫

শুক্রবার (২৮ জুন) রাত ১১টার দিকে মুম্বাই থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে জালনা জেলার কাদওয়াঞ্চি গ্রামের কাছে এ দুর্ঘটনাটি ঘটে। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়, একটি সুইফট ডিজায়ার জ্বালানি ভরার পরে ভুল দিক থেকে হাইওয়েতে প্রবেশ করলে এরটিগা গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। এরটিগাটি নাগপুর থেকে মুম্বাই যাচ্ছিল। সেটি ধাক্কা খেয়ে বাতাসে উড়ে হাইওয়ের ব্যারিকেডের ওপর আছড়ে পড়ে।

আরও পড়ুন : ভারতে ট্রাক-মিনিবাস সংঘর্ষে নিহত ১৩

খবর পেয়ে ঘটনাস্থলে যায় হাইওয়ে ও জালনা থানা পুলিশ। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা