সংগৃহিত ছবি
আন্তর্জাতিক

কুয়েতের ভবনে অগ্নিকাণ্ড, গ্রেফতার ৩ 

আন্তর্জাতিক ডেস্ক: কুয়েতের আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে কুয়েতের আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেফতার ৩ জনের মধ্যে একজন দেশটির নাগরিক, বাকি দু’জন অভিবাসী।

আরও পড়ুন: সিকিমে ভারী বর্ষণ-ভূমিধস, নিহত ৬

গ্রেফতারদের বিরুদ্ধে ‘দায়িত্বে অবহেলা এবং ভবনের অগ্নি নিরাপত্তার ব্যাপারে উদাসীনতা প্রদর্শনের মাধ্যমে মানুষ হত্যা’র অভিযোগ আনা হয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, গত বুধবার স্থানীয় সময় ভোরের দিকে মানগাফ এলাকার একটি ৬ তলা ভবনে আগুন লাগে। স্থানীয় কর্তৃপক্ষ ওই অগ্নিকাণ্ডের খবর পায় সকাল ৬ টার দিকে।

আরও পড়ুন: জেলেনস্কির শহরে রুশ হামলা, নিহত ৯

কুয়েতের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলেছেন, ওই ভবনটিতে অভিবাসী শ্রমিকরা বসবাস করতেন। অন্তত ২০০ শ্রমিক বসবাস করতেন ভবনটিতে এবং তাদের অধিকাংশই ভারতীয়। কয়েকজন ফিলিপাইনের নাগরিকও থাকতেন ভবনটিতে। আগুনে এ পর্যন্ত নিহত হয়েছেন ৫০ জন।

প্রসঙ্গত, বুধবারের অগ্নিকাণ্ড কুয়েতের ইতিহাসের সবচেয়ে বড় অগ্নিকাণ্ডগুলোর মধ্যে একটি। এর আগে ২০০৯ সালে এক কুয়েতি নারী স্বামীর দ্বিতীয় বিয়ের প্রতিবাদ হিসেবে বিয়ের অনুষ্ঠানের তাঁবুতে আগুন দিয়েছিলেন। এতে নিহত হয়েছিলেন ৫৭ জন। সূত্র : এএফপি

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা