ছবি সংগৃহিত
স্বাস্থ্য
উলিপুর ডাঃ আব্দুর রহমান ফাউন্ডেশন

ফ্রী হেলথ ক্যাম্প ও স্তন ক্যান্সার স্ক্রিনিং অনুষ্ঠিত

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে ডাঃ আব্দুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে হাইপার টেনশন ও ডায়াবেটিক সেন্টারে রোববার (২৩ এপ্রিল) সারাদিনব্যাপী ফ্রী হেলথ ক্যাম্প ও স্তন ক্যান্সার স্ক্রিনিং অনুষ্ঠিত হয়েছে। এ সময় ২'শ ৬০ জন রোগীকে সেবা দেয়া হয়।

আরও পড়ুন : সেই ১০ মৃতদেহের পরিচয় মিলেছে

তিন উপজেলার রোগীদের বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ও চিকিৎসা সেবা ও স্তন ক্যান্সারসহ অন্যান্য রোগের ঝুঁকি, সচেতনতা সৃষ্টি এবং চিকিৎসার জন্য এ ক্যাম্প পরিচালনা হয়েছে।

ক্যাম্পে কিডনি, ক্যান্সার, হৃদরোগ, ডায়াবেটিস, হাড় জোড় বাত-ব্যাথা, আর্থাইটিস, জেনারেল মেডিসিন, লিভার, পরিপাকতন্ত্র, মা ও শিশু রোগ, মূত্রনালীর রোগ, স্তন ক্যান্সারসহ সাধারণ রোগের চিকিৎসা প্রদান করা হয়।

আরও পড়ুন : সাতক্ষীরায় পৈত্রিক জমি জবর দখল

চিকিৎসা প্রদান করেন, রংপুর মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের সার্জারী বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ সাইমুন নাহার দিবা, মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ সফিউল আলম, ক্যান্সার বিশেষজ্ঞ ডাঃ এরশদুল হক, হৃদরোগ ও বাতজ্বর অভিজ্ঞ ডাঃ মোশারফ হোসেন, দিনাজপুর এম এ রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালের বাত ব্যাথা, আর্থাইটিস,প্যারালাইসিস ও রিহাবিলেশন বিশেষজ্ঞ ডাঃ সহকারী অধ্যাপক ফজলুল করিম, মা ও শিশু স্বাস্থ্য রোগে অভিজ্ঞ ডাঃ রওনক ফেরদৌস, দিনাজপুর খানসামা উপজেলা কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ হাফিজুর রহমান হারুণ, ডাঃ উম্মে কুলসুম চৈতী।

আরও পড়ুন : অন্তঃসত্ত্বাসহ ২ গৃহবধুর মরদেহ উদ্ধার

প্রসঙ্গত, ২০০৩ সাল থেকে প্রতি ঈদের পরদিন হেলথ্ ক্যাম্প পরিচালনা করা হলেও গত বছর থেকে স্তন ক্যান্সার স্ক্রিনিং অনুষ্ঠিত হয়ে আসছে। আব্দুর রহমান ফাউন্ডেশনের অনারারী পরামর্শক রেজাউল করিম জানান, এলাকার জনগণের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, বিভিন্ন রোগের বিষয়ের বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহণের মাধ্যমে জটিল রোগ নির্ণয় ও পরবর্তীতে চিকিৎসা গ্রহণের নির্দেশনা প্রদান করা, বিশেষ করে দরিদ্র ও মহিলা জনগোষ্ঠির দোরগোড়ায় বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসা সেবা পৌছানো আমাদের লক্ষ্য।

আরও পড়ুন : কুষ্টিয়ায় মদ পানে ৩ মৃত্যু

ক্যাম্পে আগত রোগীর স্বজনরা জানান, আমরা এখানে এসে বড় বড় ডাক্তারের চিকিৎসা পাচ্ছি। তারা নিয়মিতভাবে হেলথ ক্যাম্প অনুষ্ঠানের আহ্বান জানান।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা