ফাইল ছবি
স্বাস্থ্য

পদোন্নতি পেলেন ১৬৬ চিকিৎসক

সান নিউজ ডেস্ক: দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত ১৬৬ চিকিৎসককে সিনিয়র স্কেল বা ষষ্ঠ গ্রেডে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

আরও পড়ুন: আ’লীগ কখনো যড়যন্ত্র করে না

মঙ্গলবার (১৮ এপ্রিল) মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পারসোনেল-২ শাখার সিনিয়র সহকারী সচিব মো. আলমগীর কবীরের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

বলা হয়েছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশের ভিত্তিতে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার ও স্বাস্থ্য সার্ভিসের ১৬৬ জন কর্মকর্তাকে জাতীয় বেতন স্কেল ২০১৫-এর ষষ্ঠ গ্রেডে ৩৫৫০০-৬৭০১০ টাকা বেতনক্রমে সিনিয়র স্কেল পদে পদোন্নতি প্রদান করা হলো।

আরও পড়ুন: ব্রাজিল-রাশিয়া বৈঠক অনুষ্ঠিত

আরও বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত যেসব কর্মকর্তা লিয়েন/প্রেষণ/ট্রেনিং/ছুটিতে আছেন, তাদের লিয়েন/প্রেষণ/ট্রেনিং/ছুটি শেষে কর্মস্থলে যোগদানের পর এ পদোন্নতি কার্যকর হবে। ষষ্ঠ গ্রেড পদে দায়িত্বরত কর্মকর্তাদের স্ব স্ব নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ বরাবর যোগদানপত্র দাখিল করবেন।

‘পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে যেসব কর্মকর্তা ষষ্ঠ গ্রেড পদে কর্মরত নেই, তারা ওএসডি হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরে যোগদান করবেন। পরবর্তী পদায়নের বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর পদক্ষেপ গ্রহণ করবে’ বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা