ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

বিশ্বে আরও ১৮১ মৃত্যু 

আন্তর্জাতিক ডেস্ক : গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনা মহামারিতে আগের দিনের তুলনায় মৃত্যু সংখ্যা বেড়েছে। তবে কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যা। এ সময় সারা বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় দুইশো মানুষ।

আরও পড়ুন : ট্রেন দুর্ঘটনা, চালকসহ বরখাস্ত ৪

মঙ্গলবার (১৮ এপ্রিল) সকালে ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৮১ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় বেড়েছে ৭৪ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ লাখ ৪২ হাজার ৮২৪ জনে।

এ সময় ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৮০৩ জন। করোনা মহামারির শুরু থেকে এখন পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮ কোটি ৫৭ লাখ ১৪ হাজার ৩১৫ জনে।

আরও পড়ুন : গাড়ি ভাঙচুরকারীরা রাজনৈতিক কর্মী

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা ভাইরাসে সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে রাশিয়ায়। এ সময় দেশটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৫ হাজার ৭৮৯ জন এবং মারা গেছেন ৩৬ জন। এতেড়া মহামারির শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ২৭ লাখ ৭১ হাজার ১২৬ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৯৭ হাজার ৮৬৪ জনের।

এদিকে গত ২৪ ঘণ্টায় প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে রোমানিয়া। এ সময় দেশটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ১ হাজার ৮৬৫ জন এবং মারা গেছেন ৪০ জন। এতে মহামারির শুরু থেকে দেশটিতে এ পর্যন্ত ৩৩ লাখ ৮২ হাজার ৭৫৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৬৮ হাজার ১ জন মারা গেছেন।

আরও পড়ুন : এবার ৪৩ ডিগ্রিতে পুড়ছে ঈশ্বরদী

গত ২৪ ঘণ্টায় দক্ষিণ কোরিয়ায় নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৪ হাজার ৯৪৬ জন এবং মারা গেছেন ৪ জন। করোনা মহামারির শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ৯ লাখ ৯৪ হাজার ৮৮ জন এবং মৃত্যু হয়েছে ৩৪ হাজার ৩৭৬ জনের।

একই সময়ে ক্রোয়েশিয়ায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৫৪২ জন এবং মারা গেছেন ৩৮ জন।

আরও পড়ুন : শেষ কর্মদিবস আজ

গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭৯ জন এবং মারা গেছেন ১৩ জন। করোনা মহামারিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এ পর্যন্ত ১০ কোটি ৬৪ লাখ ৭৫ হাজার ৩১ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১১ লাখ ৫৮ হাজার ২৫৫ জন মারা গেছেন।

একই সময়ে মালয়েশিয়ায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৫ হাজার ১৪৯ জন এবং মারা গেছেন ৬ জন।

আরও পড়ুন : পদ্মায় ফেরিতে মোটরসাইকেল পারাপার শুরু

গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪১১ জন। এতে মহামারির শুরু থেকে দেশটিতে এ পর্যন্ত ৩ কোটি ৯৯ লাখ ৩ হাজার ৪১৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৬৬ হাজার ২৪ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় জাপানে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৪৯৯ জন এবং মারা গেছেন ৯ জন। এতে মহামারির শুরু থেকে দেশটিতে এ পর্যন্ত ৩ কোটি ৩৫ লাখ ৮৪ হাজার ২২২ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৭৪ হাজার ২৪৪ জন মারা গেছেন।

আরও পড়ুন : সুদানে সংঘর্ষ, নিহত বেড়ে প্রায় ২০০

একই সময়ে ইন্দোনেশিয়ায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৭২৫ জন এবং মারা গেছেন ৬ জন।

প্রসঙ্গত, ২০১৯ সালে চীনের উহানে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা