ফিচার

বস্তায় আদা চাষ

এস.এম শাহাদৎ হোসাইন, গাইবান্ধা: ধান বা চাউল নয় সারি সারি বস্তায় আদা চাষ করে সবুজের সমাহার করেছে রুবেল শেখ। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের উত্তর ফরিদপুর গ্রামে রুবেল শেখ এর বাড়িতে আদা চাষের এমন দৃশ্য দেখা গেছে।

আরও পড়ুন: চকবাজার অগ্নিকাণ্ডে ৬ মরদেহ উদ্ধার

যুবক রুবেল। কৃষি পরিবারেই তার জন্ম। স্বপ্ন দেখেন কৃষি উদ্যোক্তা হওয়ার। সেই স্বপ্নের বাস্তব রূপ দিতে বাড়ির পরিত্যক্ত স্থানে বস্তা পদ্ধতিতে আদা চাষ করেছে। রয়েছে বাম্পার ফলনের সম্ভাবনা। কৃষক আব্দুল গনি শেখের ছেলে রুবেল শেখ একজন এনজিও কর্মী।

বসতবাড়ির উঠান ও ভেতরে অনেক জায়গা পরিত্যক্ত আছে। পরিত্যক্ত জায়গার ব্যবহার করে একজন সফল কৃষি উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেন তিনি। পরিত্যক্ত জায়গার কি করা যায় এমন চিন্তা করেন। রুবেল তার স্ত্রী জেবিন আক্তার ও ছোট বোন শারমিন খাতুনসহ বাবা-মায়ের সঙ্গে পরামর্শ করেন বস্তা পদ্ধিতে আদা চাষ করার মনস্থির করেন।

আরও পড়ুন: বিআরটি’র গার্ডার পড়ে নিহত ৫

গত চৈত্র মাসে এক হাজার বস্তায় মাটি ভর্তি করে সেই মাটিতে বারি-২ জাতের আদা বীজ রোপণ করা হয়। বাড়ির ভেতর ঘরের বারান্দায় ও আঙ্গিনা এবং বাড়ির বাহিরের উঠানের ছায়াযুক্ত স্থানে সারিবদ্ধভাবে বস্তা বসিয়ে আদা চাষ করা হয়েছে। বস্তা পদ্ধতি আদা চাষে তার খরচ হয়েছে ১৭ হাজার টাকা। তবে লক্ষাধিক টাকার আদা বিক্রয়ের আশা করা হচ্ছে।

রুবেল শেখ বলেন, বাজার থেকে সারের খালি বস্তা সংগ্রহ করে বেলে দো-আঁশ মাটি ভর্তি করেন। প্রত্যকটি বস্তায় পরিমাণ মতো জৈব-রাসায়নিক-কম্পোস্ট সার ও দানাদার কীটনাশক ওইসব মাটির সঙ্গে মিশ্রিত করে বস্তাপ্রতি ২-৩টি করে আদা রোপণ করা হয়।

আরও পড়ুন: পদ্মা সেতু থেকে লাফিয়ে পড়ে নিখোঁজ

সাদুল্লাপুর উপজেলার উপ সহকারী কৃষি কর্মকর্তা ফরিদুল ইসলাম বলেন, সাধারণভাবে আদা চাষের চেয়ে বস্তা পদ্ধতি চাষ করা লাভজনক হবে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা