ফিচার

জ্ঞানের আলো ছড়াচ্ছে সেলুন পাঠাগার

এস.এম শাহাদৎ হোসাইন, গাইবান্ধা: সাধারণ মানুষের মধ্যে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বেলাল হোসেন। উপজেলারর রসুলপুর ইউনিয়নের ছান্দিয়াপুর গ্রামে নিজ বাড়ির উঠানে পাঠাগার স্থাপনের পাশাপাশি গ্রামের সাতটি সেলুনে প্রতিষ্ঠা করেছেন সেলুন পাঠাগার।

আরও পড়ুন: চলতি বছরে আসছে ‘নেত্রী: দ্য লিডার’

চুল কাটাতে এসে দীর্ঘ সময় অপেক্ষা না করে সেলুনে বসেই বই পড়ছে মানুষ। বেলাল হোসেনের এ উদ্যোগকে ইতিবাচক ভাবে দেখছেন বইপ্রেমী মানুষ। অবসর সময়ে বই পড়তে পেরে খুশি এলাকাবাসী। এছাড়া উদ্যোগের প্রশংসা করেছেন জেলা প্রশাসক অলিউর রহমান। সমাজসেবার মাধ্যমে উদ্যোক্তাকে সহযোগিতার আশ্বাস দেন তিনি।

রসুলপুর ইউনিয়নের ছান্দিয়াপুর গ্রামে সাতটি সেলুনে রয়েছে বিনামূল্যে বই পড়ার ব্যবস্থা। কয়েকটি গ্রাম থেকে চুল কাটাতে আসেন মানুষ। দীর্ঘ সময় অপেক্ষা না করে তারা সেলুনের ভেতরে বসে বই পড়ছে। আবার কেউ সেলুন থেকে বই নিয়ে বেঞ্চে বসে পড়ছেন।

আরও পড়ুন: বিভিন্ন রুটে ভাড়ার তালিকা প্রকাশ

নাইম হোসেন নামে এক যুবক বলেন, সেলুনে চুল কাটাতে এসে বই পড়ে সময় কাটানো যায়, বিরক্তি লাগে না। সময়টা কাটানোর পাশাপাশি জ্ঞানও আহরণ করা যাচ্ছে।

রেজাউল ইসলাম নামে এক শিক্ষক বলেন, সুলতানা রাজিয়া পাঠাগারের উদ্যোগে সেলুন পাঠাগার চালু হয়েছে। অনেক ছাত্র আসে বই পড়ার জন্য। এমন উদ্যোগ উন্নত মানসিকতার সৃষ্টি করতে সহায়তা করবে। মেধাবী জাতি গঠনে এমন উদ্যোগ সব জায়গায় নেওয়া দরকার।

আরও পড়ুন: বঙ্গমাতা পদক পেলেন ৫ বিশিষ্ট নারী

সেলুন পাঠাগারের উদ্যোক্তা বেলাল হোসেন বলেন, পাঠাগার জ্ঞানের ভান্ডার। ২০১৬ সালে পরিবার ও বন্ধুদের সহযোগিতায় এলাকায় সুলতানা রাজিয়া নামে একটি পাঠাগার স্থাপন করি। চিন্তা করি চুল কাটাতে গিয়ে অনেকেই সেলুনে বা বাহিরে অলস সময় পার করে। সেক্ষেত্রে যদি সেলুনে বই রাখা হয়, তাহলে মানুষ বই পড়ে সময় কাটাতে পারবে। এমন চিন্তা থেকে সেলুন পাঠাগার প্রতিষ্ঠা করি। গ্রামের সাতটি সেলুনে বই রাখা হয়েছে।

গাইবান্ধার জেলা প্রশাসক অলিউর রহমান বলেন, এটি অবশ্যই প্রশংসনীয় উদ্যোগ। সমাজসেবার মাধ্যমে তাকে সহযোগিতা করা হবে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা