ফিচার

পাটের আঁশ ছাড়াতে ব্যস্ত কৃষক

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় কৃষাণ-কৃষাণীরা এখন পাট কাটা, পানিতে ডোবানো,পাটের আশঁ ছাড়ানো ও পাট ধোয়ার কাজে ব্যস্ত সময় পার করছেন। উপজেলার বিভিন্ন এলাকায় কৃষাণ-কৃষাণীরা খাল-বিল,রাস্তা-ঘাট, মাঠ ও বাড়ির আঙিনায় পাটের আঁশ ছাড়ানোর কাজ করছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত।

আরও পড়ুন: গণতন্ত্র থাকলে দেশের উন্নতি হয়

উপজেলার ১ নং ঈশ্বরগঞ্জ, রাজিবপুর, জাটিয়া, মাইজবাগ, উচাখিলা, আঠারবাড়ি, তারুন্দিয়া, মগটুলা, সরিষা, সোহাগি ও বড়হিত ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, রাস্তার দুই পাশে পাটের আঁশ ছাড়াতে ব্যস্ত অনেকেই। তবে এ কাজে পুরুষদের পাশাপাশি নারীদেরও ব্যস্ত দেখা গেছে।

রাজিবপুর ইউনিয়নের বাটিচর নও পাড়া গ্রামে গিয়ে দেখা গেছে, সাফিয়া খাতুন, মালেহা খাতুন ও ঝুলেকা নামের তিনজন বৃদ্ধা মহিলা বিলের পাড়ে বসে পাটের আঁশ ছাড়ানোয় ব্যস্ত সময় কাটাচ্ছেন।

আরও পড়ুন: মিয়ানমারে বাড়ছে জরুরি অবস্থা

তাদের মধ্যে সাফিয়া খাতুন বলেন, আমরা এইহানো (এখানে) কাজ করতাছি পাটখড়ির লাইগ্গা (জন্য)। নাইল্লা (পাট) ছাড়িয়ে দেওয়ার বিনিময়ে সব
পাটখড়ি আমরা নিয়ামগা (নিয়ে যাব)। দিনে ৪০ থেকে ৫০ আঁটি পাটের আঁশ ছাড়াতে পারলে খড়ি আমরা নিয়া যাইয়াম, আর বাকি পাট মালিকের। এতে মালিকও লাভবান, আমরাও লাভবান।

বয়সের ভারে নুয়ে পড়া মালেহা খাতুন(৮০) বলেন, বুড়াটা(স্বামী) মইরা যাইবার পরে পুলাপাইনও (ছেলে-মেয়েরা) বেশি দেহে না। আর দেখবোই কিবা (কীভাবে)? হেরারেই তো (ছেলে-মেয়েদের) দিন চলে না। বেহেই (সবাই) যার যার সংসার লইয়া (নিয়ে) ব্যস্ত। পেটের দায়ে এহক সময় (বিভিন্ন সময়) এহক কাজ (ভিন্ন ভিন্ন কাজ) করি। তাই অহন (এখন) টাডাহরা রইদের মধ্যেও (প্রখর রোদেও) নাইল্লা (পাট) লইতাছি।

আরও পড়ুন: বাংলাদেশে মুদ্রাস্ফীতি ৭.৫৬ শতাংশ

এদিকে, বড়হিত ইউনিয়নের বৃ-পাচাশী গ্রামের পাট চাষি আক্তারুজ্জামান ও মাসুদ মিয়া বলেন, এইবার পাটের ভালো ফলন অইছে। শুনেছি পাটের দাম দাম ভালো। দাম ঠিক থাকলে আগামীতে পাটের চাষ আরো বাড়বো।

অপরদিকে, রাজিবপুর ইউনিয়নের বৃ- দেবস্তান গ্রামের পাট চাষি আসাদুল্লাহ বলেন, এইবার অল্প জমিতে পাট করেছি। গতবছর পাটের ফলন ও দাম কম হওয়ায় লোকসান হয়েছিল। কিন্তু এবার শুনলাম দাম মোটামুটি ভালোই। আমাদের এদিকে পাট মোটামুটি হয়েছে, তারপরও যেটুকু হয়েছে ভালোই। পাটের দাম ভালো থাকায় খরচের টাকা উঠে আসবে। তবে কেউ কেউ বলছেন, বাজারে শুরুতে পাটের দাম ভালো পাওয়া যায়, পরে শেষ দিকে দাম অনেক কমে যায়।

আরও পড়ুন: ২৫ বছর পর রায়, সব আসামি খালাস

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুসরাত জামান বলেন, উপজেলায় এ বছর ৬২৫ হেক্টর জমিতে পাট চাষ করা হয়েছে। তার মধ্যে দেশি পাট ৩১৫ হেক্টর, তোষা ১৬০ হেক্টর, কেনাফ-১৪০ হেক্টর, মেস্তা পাট ১০ হেক্টর জমিতে পাট চাষ করা হয়েছে। যা গত বছরের তুলনায় বেশি। ফলন ভালো থাকার কারণে কৃষকদের পাট চাষে আগ্রহ বাড়ছে। উপজলো কৃষি অফিস থেকে চাষিদের নানাভাবে পরামর্শ দেওয়া হয়েছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা