ফিচার

মুন্সীগঞ্জে আলু আবাদ শুরু, লক্ষমাত্রা ৩৭ হাজার হেক্টর জমি

মো. নাজির হোসেন: দেশের অন্যতম আলু উৎপাদন জেলা হলো মুন্সীগঞ্জ। আলু এ জেলার প্রধান অর্থকরী ফসল। এ বছর জেলায় ৩৭ হাজার ৯০০ হেক্টর জমিতে আলু আবাদের লক্ষ্যমাত্রা নিধারণ করা হয়েছে। এতে ১১ লাখ ৮৫ হাজার ৯৫ মেট্রিক টন আলু উৎপাদনের সম্ভবনা রয়েছে। জেলার প্রধান উৎপাদিত ফসল আলু হওয়ায়, সকল কৃষকই শীত মৌসুমে আলু আবাদ করে থাকে।

মুন্সীগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলার ৩৭ হাজার ৯০০ হেক্টর জমিতে কৃষকরা আলু আবাদ করবে। এর মধ্যে মুন্সীগঞ্জ সদরে ৯ হাজার ৮০৫ হেক্টর, টঙ্গীবাড়ি উপজেলায় ৯ হাজার ৯০০ হেক্টর, সিরাজদীখান উপজেলায় ৯ হাজার ৩৬০ হেক্টর, লৌহজং উপজেলায় ৪ হাজার ১১০ হেক্টর, শ্রীনগর উপজেলায় ২ হাজার ২৬০ হেক্টর ও গজারিয়া উপজেলায় ২ হাজার ৪৬৫ হেক্টর জমিতে আলু আবাদ করা হবে।

এদিকে, সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নে কৃষকদের আগাম আলু আবাদ করতে দেখা গেছে। এখানকার জমিগুলো একটু উচু। তাই কৃষকরা এ এলাকায় আগাম আলু আবাদ করে থাকেন। এতে কিছু দামও বেশি পাওয়া যায়।

কৃষক মনছুর দেওয়ান (৩৫) বলেন, আমাদের চরকেওয়ার ইউনিয়নের ফুলতলা এলাকার রাস্তার পাশের জমিগুলো একটু উচু তাই, আমরা এখানে আগাম আলু আবাদ করে থাকি।

আরও বলেন, কয়েক বছর থেকে আলুতে ভালো লাভ হয়না। তার পরও আমরা আলু আবাদ করি। আমার ৪০ শতাংশ জমিতে আলু আবাদ করেছি। আরও আলু আবাদ করবো।

এ বিষয়ে মুন্সীগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. খোরশেদ আলম এই প্রতিবেদককে বলেন, এ মৌসুমে জেলায় ৩৭ হাজার ৯০০ হেক্টর জমিতে আলু আবাদের লক্ষমাত্রা নির্ধারন করা হয়েছে। এখানকার কৃষকরা অরিকো, মালতা, ডায়মন্ড, পেরটোনাইস ও বিএডিসি'র আলু রোপণ করে থাকে।

উল্লেখিত জমিতে আলু রোপণ হলে ১১ লাখ ৮৫ হাজার ৯৫ মেট্রিক টন আলু উৎপাদিত হওয়ার লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও বলেন, কৃষক কী ভাবে আলু চাষ করবে, চারাগাছে কীটনাশক ব্যবহার ও সংরক্ষণ করা যায়। সে বিষয়ে কৃষকদের অবহিত করা হচ্ছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা