ফিচার

শুরু হচ্ছে ‘বাংলাদেশ ক্যানসার সচেতনতা সপ্তাহ’

সান নিউজ ডেস্ক: ক্যানসারের ভয়াবহতা এবং করণীয় সম্পর্কে ক্যানসারমুক্ত বাংলাদেশ গড়তে এই প্রথম বাংলাদেশে আয়োজন করা হচ্ছে 'বাংলাদেশ ক্যানসার সচেতনতা সপ্তাহ ২০২১'।

এ আয়োজনটি রোববার (১৭ অক্টোবর) থেকে শুরু হয়ে চলবে আগামী ২৩ অক্টোবর পর্যন্ত। যার মাধ্যমে ক্যানসার সম্পর্কিত সব ভুল ধারণা দূর করার জন্য সংগঠনটি সপ্তাহজুড়ে এই ইভেন্টে সবাইকে সংযুক্ত করার জন্য বিভিন্ন অনুষ্ঠানের ব্যবস্থা করেছে।

বিজ্ঞানের অগ্রগতির ফলে কালের পরিক্রমায় মানুষ অনেক অসাধ্যকে সাধন করতে সক্ষম হয়েছে। চিকিৎসাবিজ্ঞানেও মানুষের কল্যাণে এর দৃষ্টান্ত যেন কোনো অংশেই কম নয়। আর গবেষণার অগ্রসর হিসেবে বিজ্ঞানীরা রোগ নির্মূল করতেও সফল হচ্ছে। এখন পর্যন্ত তেমনি মরণব্যাধি রোগ ক্যানসার নির্মূল করতে চালিয়ে যাচ্ছে গবেষণা। আর বিজ্ঞানীদের এই গবেষণার পাশাপাশি 'ক্যানসার মুক্ত বিশ্ব' এর স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে 'ইয়োথ অ্যাসোসিয়েশন ফর ক্যানসার অ্যাওয়ারনেস' অগ্রগামী ভূমিকা পালন করছে।

এই আয়োজনের মধ্যে রয়েছে মাঠপর্যায়ের কাজ- যেখানে সংগঠনের সদস্যরা ছোটদের ক্যানসার সম্পর্কে শিক্ষা দেওয়ার জন্য একটি স্কুল পরিদর্শন করবে, অনলাইনে পুষ্টিবিদ ও যকৃত স্পেশালিস্টদের সঙ্গে লাইভ সেশন করবে, শিল্প, ফটোগ্রাফি, প্রবন্ধ, নৃত্য ও গানের প্রতিযোগিতার আয়োজন করবে এবং জীববিজ্ঞান ও ক্যানসার অলিম্পিয়াডসহ একটি পুরস্কার- প্রদান অনুষ্ঠানের আয়োজন করবে।


ইভেন্ট চলাকালীন তারা দরিদ্র ক্যানসার রোগীদের চিকিৎসা এবং অস্ত্রোপচারের জন্য তহবিল সংগ্রহ করবে। আমরা সবাই জানি যে ক্যানসারের চিকিৎসা ব্যয়বহুল এবং সবাই এটি বহন করতে পারে না। সুতরাং, ক্যানসার রোগীদের সহায়তা করতে এবং এই পুরো ইভেন্টটি পরিচালনা করতে তাদের একটি নির্দিষ্ট পরিমাণ অনুদান প্রয়োজন। আসুন আমরা সবাই সাহায্যের হাত বাড়িয়ে দেই।
ক্যানসার রোগীদের সহায়তার জন্য-
বিকাশ: ০১৮৪২২২৬০৮০
বিকাশ: ০১৭১৪৪০৯১৬৮
নগদ: ০১৮৪২২২৬০৮০
রকেট: ০১৮৪২২২৬০৮০
রকেট: ০১৮৪২২২৬০৮০

ব্যাংক অ্যাকাউন্ট নম্বর:

AURPON CHOWDHURY
A/C No.-4124226551308
AB BANK LIMITED
KHULSHI BRANCH
ROUTING No.-020154365

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা