ফিচার

চোখের নিচের কালো দাগ দূর করার উপায় 

সান নিউজ ডেস্ক: করোনাকালীন সময়ে অনেকেই আছেন যারা শারীরিক সমস্যার পাশাপাশি মানসিকভাবেও অসুস্থ সময় কাটিয়েছেন। এই পরিস্থিতিতে তাদের অনেকের চোখের নিচে ডার্ক সার্কেল তৈরি হয়েছে, যা শুধু দেখতেই খারাপ লাগে না এজন্য অনেকে আত্মবিশ্বাসের অভাবে ভুগছে। ঘরোয়া বেশ কিছু উপায়ে ডার্ক সার্কেল থেকে মুক্তি পাওয়া সম্ভব। চলুন জেনে নেওয়া যাক।

১. ডিজিট্যাল গ্যাজেট থেকে দূরে থাকা: যাদের অফিস করতে হয় বা ব্যবসায়ের কাজে সারাদিন কম্পিউটার বা ল্যাপটপের সামনেই কাটে। বাকিটা সময় চেষ্টা করুন ডিজিটাল সামগ্রী থেকে দূরে থাকতে। প্রয়োজনে ফোন বা ল্যাপটপের নাইট মোড অন করে রাখুন। এতে করে চোখের ওপর চাপ কম পড়বে।

২. ঘুম: দেরি করে ঘুমোনোর ফলে বা অতিরিক্ত রাত জাগলে ডার্ক সার্কেল তৈরি হতে পারে। সুস্থ থাকার জন্য প্রতিটি মানুষের যথেষ্ট পরিমাণে ঘুম প্রয়োজন। বিশেষজ্ঞরা বলেন, একজন সুস্থ মানুষের প্রতিদিন কমপক্ষে ৬ ঘণ্টা ঘুম প্রয়োজন। রাত্রে যত তাড়াতাড়ি সম্ভব ঘুমিয়ে পড়া উচিত। কারণ বেশি রাত করে ঘুমোলে রক্ত সঞ্চালনের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন হয়। যার কারণে ডার্ক সার্কেল তৈরি হয়।

৩. অ্যালকোহল থেকে দূরে থাকা: মদ্যপান বা অতিরিক্ত তৈলাক্ত খাবার খেলে ডার্ক সার্কেল তৈরি হতে পারে। তাই যতটা কম সম্ভব তৈলাক্ত খাবার খাওয়া কমাতে হবে এবং মদ্যপান সম্পূর্ণ বন্ধ করতে হবে।

৪. টিব্যাগ ব্যবহার: টি ব্যাগ ডার্ক সার্কেল কমাতে সাহায্য করে। তাই প্রতিদিন নিয়ম করে ঠান্ডা টিব্যাগ চোখের উপর রাখতে হবে। কমপক্ষে ১৫ থেকে ২০ মিনিট ধরে ওই টি ব্যাগ রাখতে হবে। তার ফলে ডার্ক সার্কেল অনেকটা কমা সম্ভব হয়।

৫. দুধ: ডার্ক সার্কেল কমানোর জন্য দুধ অত্যন্ত উপযোগী। দুধ এবং আলমন্ড মিশিয়ে চোখের চারিদিকে ম্যাসেজ করে লাগাতে হবে এবং ১০ মিনিট পর তা ধুয়ে ফেলতে হবে।

৬. শসা: শসা পাতলা করে কেটে চোখে দিয়ে কিছুক্ষণ রাখা যেতে পারে। এর ফলে ডার্ক সার্কেল অনেকটাই কমে আর আরামও পাওয়া যায়।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা