সংগৃহীত ছবি
ফিচার

তুলা চাষে সফল হওয়ার স্বপ্ন

গাইবান্ধা প্রতিনিধি: রওশন আলী প্রামানিক। যুবক হলেও মাঠে বিভিন্ন ফসল উৎপাদনই তার নেশা। অন্যান্য ফসলের চেয়ে অধিক লাভের আশায় চলতি বছর চাষ করেছেন তুলা। ওই তুলা ক্ষেত থেকে ভাগ্যবদলের স্বপ্ন দেখেছেন কৃষক রওশন আলী প্রামানিক। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের উত্তরপাড়া গ্রামে পা দিলে দেখা যায় রওশান আলীর তুলা ক্ষেতে সবুজের সমাহার। এসব গাছের ফাঁকে উঁকি দিচ্ছে থোকা থোকা ফুল।

আরও পড়ুন : চাঁদপুর-শরীয়তপুর রুটে ফেরি চলাচল শুরু

জানা যায়, উপজেলার উত্তরপাড়া গ্রামের আব্দুস ছাত্তার প্রামানিকের ছেলে রওশন আলী প্রামানিক। নিজের রয়েছে কৃষিজমি। উঁচু জমিতে শাক-সবজিসহ নানা ধরণের ফসল উৎপাদন করেই সংসার চলে তার। এরই ধারাবাহিকতায় নতুন ফসল তুলা চাষ করে আর্থিক স্বচ্ছলতার স্বপ্ন দেখেন তিনি। এরই মধ্যে তুলা উন্নয়ন বোর্ডের পরামর্শে গত বছরে দেড়বিঘা জমিতে তুলা চাষ করছিলেন। এখান থেকে প্রায় ৭০ হাজার টাকা লাভ করেন রওশন আলী। এরপর চলতি মৌসুমে এক একর জমিতে তুলা চাষ করেন। ক্ষেতে তুলার গাছ ভাল হওয়ায় বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। গত শ্রাবণ মাসে বীজ রোপণ করে ইতোমধ্যে গাছে গাছে ছেয়ে গেছে তুলাফুল। এসব ফুল থেকে উৎপাদিত হবে তুলা। আগামী মাঘ-ফাল্গুন মাসে সংগ্রহ করা হবে সেই কাঙ্খিত তুলা ফসল।

এলাকার শাহজাহান মিয়া নামে এক কৃষক বলেন, ইতোমধ্যে রওশন আলীর তুলা চাষে লাভবান হলে আগামী বছর তিনিও তুলা চাষ করবেন।

আরও পড়ুন : ঝালকাঠিতে জেঁকে বসেছে তীব্র শীত

কৃষক রওশন আলী প্রামানিক বলেন, তুলা উন্নয়ন বোর্ডের পরামর্শে চলতি বছরে এক একর জমিতে রূপালী জাতের তুলা চাষ করেছি। এতে সার-কীটনাশকসহ অন্যান্য খরচ হবে প্রায় ৩০ হাজার টাকা। ফলন ভালো হলে প্রায় লক্ষাধিক টাকা তুলা বিক্রি করা সম্ভব হবে।

উপ সহকারী কৃষি কর্মকর্তা রুহুল আমিন মন্ডল বলেন, তুলা চাষ অত্যন্ত লাভজনক। কৃষকদের লাভবান করতে পরামর্শ প্রদান করা হচ্ছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা