ফ্যাশন

মুখের গর্তের ঘরোয়া সমাধান

সান নিউজ ডেস্ক: মুখের গর্ত বা ছিদ্র অনেকাংশেই আপনার সৌন্দর্য নষ্ট করার জন্য দায়ী। এই সমস্যা বেশি দেখা দেয় তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে। দীর্ঘক্ষণ সূর্যের আলোতে থাকলে মুখের লোমকূপগুলো খুলে যায়। কারণ এতে কোলাজেন ড্যামেজড হয় ও লোমকূপের দেয়ালগুলোর স্থিতিস্থাপকতা কমে যায়। একইভাবে উন্মুক্ত লোমকূপের কারণে ত্বক তার স্থিতিস্থাপকতা হারায় এবং বয়স বেশি দেখায়।

জেনেটিক কারণে স্ট্রেস এবং ত্বকের যত্ন না নিলেও লোমকূপ উন্মুক্ত হয়। কিছু সহজ স্বল্প মূল্যের ও প্রাকৃতিক ঘরোয়া উপায় অবলম্বন করে লোমকূপের সমস্যাটি কমানো সম্ভব। চলুন তবে জেনে নেয়া যাক সেই ঘরোয়া উপায়গুলো সম্পর্কে-

মুলতানি মাটি: মুলতানি মাটিকে "ফুলারস আর্থ" ও বলা হয় যা উন্মুক্ত লোমকূপকের জন্য উপকারী প্রাকৃতিক প্রতিকার। মুলতানি মাটি ত্বকের অতিরিক্ত তেল শোষণ করে এবং ত্বকের এক্সফলিয়েট করে। এছাড়াও ত্বকের ক্ষত ও দাগ কমাতে সাহায্য করে এবং সূর্যের ক্ষতিকর প্রভাবের ক্ষেত্রে উপকারী ভূমিকা রাখে।

দুই টেবিল চামচ মুলতানি মাটির সঙ্গে পর্যাপ্ত পরিমাণ গোলাপ জল মিশিয়ে পেস্ট তৈরি করুন। পেস্টটি মুখে লাগিয়ে ১৬ থেকে ২০ মিনিট রাখুন। শুকিয়ে গেলে ঘষে উঠিয়ে ফেলুন এবং ঠাণ্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। মাটির এই মাস্কটি সপ্তাহে এক বা দুই বার ব্যবহার করুন।

বরফ: বড় লোমকূপ সংকুচিত করার সহজ ও কার্যকরী উপায় হচ্ছে বরফ লাগানো। কারণ বরফের ত্বক টান টান করার ক্ষমতা আছে। মেকআপ করার আগে বড় লোমকূপকে কমানোর জন্য প্রায়ই বরফ ব্যবহার করা হয়। এছাড়াও বরফ সংবহনকে উদ্দীপিত করে ও ত্বককে স্বাস্থ্যকর করে।

পরিষ্কার কাপড়ে কয়েকটি বরফের টুকরো নিয়ে ত্বকের উপর ১৫ থেকে ৩০ সেকেন্ড ধরে রাখুন। এইভাবে প্রতিদিন কয়েকবার করুন।

যখন ত্বকের উন্নতি লক্ষ্য করবেন তখন বরফ ব্যবহারের মাত্রা কমাতে পারেন। বিকল্প উপায় হিসেবে আপনি বরফ ঠাণ্ডা জল দিয়ে প্রতিদিন একবার মুখ ধুতে পারেন। আরও ভালো ফল পাওয়ার জন্য বরফের টুকরার সঙ্গে শশার রস, আপেলের রস, গ্রিন টি বা গোলাপ জল ব্যবহার করতে পারেন।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা