ফ্যাশন

ফ্যাশনের অন্যতম অংশ ব্যাগ

সান নিউজ ডেস্ক : সাজগোজ করা চাই যুগের সাথে তাল মিলিয়ে। আর যেহেতু ব্যাগ মেয়েদের ফ্যাশনের অন্যতম অংশ জুড়ে রয়েছে তাই এগুলো নির্বাচনে হেলা-ফেলা করা চলবে না।

ব্যাগের সাজ :

পোশাকের সাথে মানানসই এমন ব্যাগ নিয়েই বাইরে যান। ফ্যাশন সময়ের সাথে সাথে বদলায়, কিন্তু ঘুরেফিরে আবার নতুন রূপে এসে হাজির হয়। যেমন চলতি ফ্যাশনের সাথে তাল মিলিয়ে এখন চলছে ছোট হাতলের মাঝারি আকারের ব্যাগ। এটি দেখতে যেমন ফ্যাশনেবল, ব্যবহারেও তেমনি সুবিধাজনক। ব্যাগগুলো ছোট দেখালেও এর ভিতরে বেশ জায়গা রয়েছে।

একদম ছোট ব্যাগ হলেও এখন আর হয় না। কারন এখন ফ্যাশন আর শুধু পার্টি পর্যন্ত সীমাবদ্ধ নয়। এখন ফ্যাশন চলে সব জায়গায়- ঘরে, বাইরে, অফিসে, কলেজে এবং শপিংমলে। তাই ব্যাগে শুধু মোবাইল নিলেই চলে না। ব্যাগে রাখতে হয় নানান কিছু যেমন- মোবাইল, চাবির রিং, টাকা, কিছু সাজগোজের জিনিস, কিছু প্রয়োজনীয় কাগজ-পত্র ইত্যাদিসহ আরও কিছু ছোট খাটো জিনিস। তাই একেবারে ছোট্ট ব্যাগ না নিয়ে একটু বড় আকারের ব্যাগ নিয়েই বের হোন।

সাদা, কাল, সবুজ, হলুদ, বেগুনি, নীল, ধুসর আরও নানা রঙের ডিজাইন করা এই সব ব্যাগের সামনেও রয়েছে নানা রঙের ফ্যাশনেবল ফুল।হয়ে থাকে এই ব্যাগগুলো। আর তাই এগুলো মেয়েদের বিশেষ পছন্দ।সব ধরনের ড্রেসের সাথেও মানায়, যেমনঃ শারী, কামিজ, শার্ট, টপ্স, জিন্স এমনকি স্কার্টের সাথেও।

যারা চাকুরি করেন তারা অফিসেও নিয়ে যেতে পারেন এই ব্যাগগুলো কারন এই ব্যাগের ভিতরে জায়গা অনেক বেশি, ফলে অনেক কিছুই রাখা যায়। আর ব্যাগগুলো বেশ মজবুতও । হাতল ছোট হওয়ায় হাতেই রাখা যায়। কলেজে বা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ারাও হাল-ফ্যাশনের সাথে তাল মিলিয়ে এই ব্যাগ ব্যবহার করছে। বিভিন্ন অনুষ্ঠানে সালোয়ার-কামিজের সাথেও নিতে পারেন ব্যাগগুলো এতে কোন সমস্যা নাই। তবে রাতের পার্টিতে লাল, নীল পাথরের একটু জমকালো ব্যাগ নিলেই বাশি ভালো লাগে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা