ফ্যাশন

ফ্যাশনে ঘড়ি

সান নিউজ ডেস্ক : সময় দেখার জন্যই এক সময় ঘড়ির ব্যাবহার হতো। তবে পকেটের মুঠোফোনই সে প্রয়োজন মেটাচ্ছে। তবে ঘড়ি যে শুধুই সময় দেখার জন্য নয়, তা সবাই জানেন। বর্তমানে ঘড়ি হচ্ছে স্টাইল ও ব্যক্তিত্বের নিদর্শন। হাতে একটি ভালো মানের ঘড়ি আপনার ব্যক্তিত্ব প্রকাশ করতে পারে। সময় দেখার পাশাপাশি ঘড়ি এখন ফ্যাশনেরও উপকরণ।


রুচি বুঝে ঘড়ি কিনুন

স্মার্ট ফ্যাশনে চাই স্টাইলিশ হাতঘড়ি। ঘড়ির সময় ঠিক থাক আর না থাক স্টাইলিশ ফ্যাশনের জন্য হাতে ঘড়ি থাকা চাই-ই চাই। বসুন্ধরা সিটিতে ঘড়ি কিনতে এসেছেন সদ্য ব্যাংকের চাকরিতে যোগদানকারী আসাদুজ্জামান। তিনি বলেন, ‘হাতঘড়ি যেমন সময় দেখতে, তেমনি স্টাইলের ক্ষেত্রেও ব্যাপকভাবে ব্যবহৃত হয়। প্রয়োজন আর ফ্যাশনের সম্মিলন ঘটাতেই হাতে ঘড়ি ব্যবহার করি।’


কার জন্য কেমন ঘড়ি

বর্তমানে তরুণদের পছন্দের তুঙ্গে রয়েছে মোটা চেইন আর বড় ডায়ালের ঘড়ি। কিশোরেরা বরাবরই স্পোর্টস ঘরানার ঘড়ি বেশি পছন্দ করে। কেউ আবার পছন্দের তারকার অনুকরণে ঘড়ি কিনে থাকে। হাতের সঙ্গে মানানসই ঘড়িই সব সময় পরতে হবে, ব্যাপারটা ঠিক তেমন নয়। চিকন হাতেও খুব ভারী ঘড়ি বা বেল্টের ঘড়ি স্থান করে নিতে পারে। চাকরিজীবীদের জন্য ঘড়িটা খুবই গুরুত্বপূর্ণ। অফিশিয়াল পোশাকে সাজের পূর্ণতা আনতে পছন্দের একটি ঘড়ি থাকা চাই-ই চাই। তবে এ ক্ষেত্রে অবশ্যই নিজের চেহারা, সাজ, দৈহিক গঠনকে প্রাধান্য দেওয়া চাই। সবকিছুর মধ্যে আবার বাছাই করা ব্র্যান্ড নিয়েও চলে সহকর্মীদের ভেতর নীরব প্রতিযোগিতা।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা