ফ্যাশন

ছোটদের রেইনকোট

সান নিউজ ডেস্ক : হঠাৎ আকাশে কালো মেঘ, এরপরই ঝুম বৃষ্টি। ঋতু বদলে প্রকৃতির খেয়ালে এখন যেকোনো সময়ে বৃষ্টি হতে পারে। তাই বর্ষায় দরকারি পোশাক হলো বর্ষাতি বা রেইনকোট। হুটহাট বৃষ্টির এই সময়ে শিশুদের জন্য তো বর্ষাতির বিকল্প নেই।

বর্ষার সময়টাতে বর্ষাতির ব্যবহার সব থেকে বেশি। তাই শিশুদের জন্য কেনার আগে রং, বুনন, ধরন, কতটুকু পানিরোধক-সবকিছুই বিবেচনায় নিতে হবে। বিশেষ করে আপনার শিশু রেইনকোট পরে আরামবোধ করছে কি না, সেটি গুরুত্বপূর্ণ। এ ছাড়া বাচ্চাদের এই পোশাক পরায় অনাগ্রহ থাকলে একটু শিশুতোষ ধরনের রেইনকোট বাছাই করার পরামর্শ দিলেন গার্হস্থ্য অর্থনীতি কলেজের বস্ত্র ও বয়নশিল্প বিভাগের অধ্যাপক সোনিয়া বেগম।

রেইনকোটের অনেক ধরনের মধ্যে শিশুদের জন্য আরামদায়ক হলো রেইন স্লিকারস। এ ধরনের রেইনকোটগুলো হাঁটু পর্যন্ত লম্বা ও সামনে থেকে বোতাম দেওয়া থাকে। মাথা ঢাকার জন্য থাকে হুডি। সুবিধাজনক হলো, এগুলো খুবই হালকা ধরনের হয়, তাই শিশুদের জন্য চলাফেরা করাও সহজ।

আরেক ধরনের রেইনকোট হলো পুরোপুরি পানিরোধক। এ ধরনের রেইনকোট একটু ভারী ও শক্ত ধরনের হয়। একটু বেশি মাত্রায় বৃষ্টি হলে এ ধরনের বর্ষাতি ব্যবহার বৃষ্টি থেকে সম্পূর্ণভাবে সুরক্ষা দেবে। এগুলো বেশির ভাগই সামনে থেকে চেইন দেওয়া থাকে।

তিন স্তরের কিছু বর্ষাতি এখন বেশ জনপ্রিয়। ওপরের অংশটি ভিজে গেলে তা সরিয়ে ফেলা যাবে। এ ছাড়া এটি একেবারেই পানিরোধক। তবে বাতাস ঢুকবে, এমন রেইনকোট শিশুদের জন্য ব্যবহারে ও চলাফেরায় সহজ। এতে করে শিশুর গরম বা ঘাম হওয়ার প্রবণতা থাকে না।

দৈর্ঘ্য

শিশুদের রেইনকোট কেনার আগে শিশুর উচ্চতা ও রেইনকোটের দৈর্ঘ্য কতখানি, তা যথাযথভাবে যাচাই করে নিতে হবে।

বুনন

রেইনকোট যেহেতু অনেক ধরনের, তাই আরাম বুঝে এর বুননের দিকে নজর দিতে হবে। কিছু রেইনকোট শক্ত ও খসখসে ধরনের হয়। শিশুর ত্বকে যেন চুলকানি বা অস্বস্তি তৈরি না হয়, তাই একটু নরম ও মসৃণ বুননই শ্রেয়।

সেলাই ও হুডি

শিশুদের রেইনকোট কেনার আগে অবশ্যই সেলাই খেয়াল করতে হবে। যেন কোনো অংশ দিয়ে পানি ভেতরে ঢুকতে না পারে। এ ছাড়া চিকন রাবার দেওয়া হুডি হলে পানি মাথায় না লাগার সম্ভাবনা থাকে বেশি।

যত্ন

রেইনকোট বৃষ্টির পানি থেকে সুরক্ষা দেয়, কিন্তু শুকনা স্থানে ফিরেই সঙ্গে সঙ্গে রেইনকোট খুলে মেলে দিতে হবে। শিশুকে অনেক সময় রেইনকোট পরিয়ে রাখা উচিত নয়। এতে শরীরে শীতল একটা অনুভূতি হয়। ফলে ঠান্ডা লেগে যেতে পারে।

রেইনকোট ধোয়ার আগে অবশ্যই দেখে নিতে হবে এতে কোনো নির্দেশনা দেওয়া আছে কি না। কিছু রেইনকোট গুঁড়া সাবান বা ডিটারজেন্টে ভিজিয়ে ধোয়া উচিত নয়। অনেক ধরনের রেইনকোট বিশেষ ধরনের পরিষ্কারক দিয়ে ধোয়া হয়।

যেমন নিক ওয়াক্স টেক ওয়াশ। এতে কঠিন ময়লা বা তেল পরিষ্কার হবে। এর জন্য একটি পাত্রে বা মেশিনে রেইনকোটে পরিষ্কারকটি দিয়ে ঠান্ডা পানিতে ধুয়ে ফেলতে হবে। যেন কোনোভাবেই পরিষ্কারক থেকে না যায়। শেষে হালকা তাপে শুকিয়ে নিতে হবে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা