ফ্যাশন

রাইডে থাকবে না জামা তবে মাস্ক বাধ্যতামূলক

সান নিউজ ডেস্ক: আগামী আগস্টেই আয়োজিত হতে যাচ্ছে নগ্ন সাইক্লিস্টদের বাৎসরিক 'ফিলি ন্যাকেড বাইক রাইড'। স্বাভাবিকভাবেই এই রাইডে অংশ নিতে লাগবে না কোনো শার্ট, প্যান্ট, স্কার্ট কিংবা কোনো অন্তর্বাসও। তবে এবার নিয়মে একটি বিষয় যুক্ত করে দিয়েছেন আয়োজকরা। সেটি হচ্ছে, সকল রাইডারকে অবশ্যই মাস্ক পরতে হবে। এপি নিউজের খবর।

সূত্র জানায়, ফিলাডেলফিয়াতে কোভিড-১৯ পরিস্থিতির জন্য বিশেষ সতর্কতা জারি রয়েছে। এর অধীনে বাসিন্দাদের যেসব বিধিনিষেধ মানতে হচ্ছে তারমধ্যে প্রথমেই রয়েছে মাস্ক পরা। ফলে এই নিয়ম বর্তাবে ন্যাকেড বাইক রাইডের আয়োজনেও।

আয়োজকরা জানিয়েছেন, তারা যেহেতু আগে থেকেই এই নিয়মকে বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছেন তাই আর নতুন করে কোনো ঘোষণা দেবেন না।

এই রাইডে অংশ নেন হাজার হাজার মানুষ। প্রথমে সবাই একটি পার্কে জড়ো হন। এরপর সেখানেই জামাকাপড় ফেলে রেখে বাইক রাইড শুরু করেন তারা। অনেককেই দেখা যায় বডি পেইন্টিং করতে। এই রাইডের উদ্দেশ্য হচ্ছে, শরীর নিয়ে মানুষের মধ্যে ইতিবাচকতা ছড়িয়ে দেয়া। পাশাপাশি সাইকেল চালানোয় মানুষকে উৎসাহিত করাও এর অন্যতম উদ্দেশ্য! রাইডে চালিয়ে আসতে হয় প্রায় ১৬ কিলোমিটারের পথ।

সান নিউজ/ এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা