ফ্যাশন

নিউইয়র্ক ফ্যাশন উইকে অংশ নিচ্ছে বাংলাদেশ

নিউইয়র্কের ফ্যাশন উৎসব বিশ্বের তিনটি ফ্যাশন উৎসবের অন্যতম। এই উৎসবে হলিউড-বলিউডসহ বিশ্বের নানা প্রাপ্ত থেকে উপস্থিত হন নামি দামি সব ফ্যাশন ডিজাইনার ও মডেলরা। আরোও থাকেন ফ্যাশন দুনিয়া মাতানো সংবাদিকরা।

আর এই উৎসব গুলো বসে প্যারিস, লন্ডন ও নিউইয়র্কে। গ্রীষ্ম ও শীত এই দুটি সিজনে ভাগ হয়ে চলে এই উৎসবগুলো। প্রতি বছরের ন্যায় এবারেও নিউইয়র্কের ম্যানহাটনে বসতে চলছে ফ্যাশন উইক। নিউইয়র্ক ফ্যাশন উইক নামে শীতকালীন এই আসর বসবে ৬ ফেব্রুয়ারী থেকে। চলবে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত।

ক্যামেরার আলো ঝলকানির মধ্যে চলে নানা দেশের পোশাকের প্রদর্শনী। গ্ল্যামার ওয়ার্ল্ডে এই উৎসবগুলোর গুরুত্ব ও মর্যাদা অনেক।

এবারের আসরে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশও। আমেরিকা প্রবাসী ওমর চৌধুরীর তত্বাবধানে অভিনেতা, প্রযোজক ও ফ্যাশন ডিজাইনার পিয়াল হোসেন নিউইয়র্ক ফ্যাশন উইকে অংশ নেবেন বলে চূড়ান্ত হয়েছে।যা হতে চলেছে কোনো পুরুষ ডিজাইনারের মাধ্যমে বাংলাদেশের প্রথম অংশগ্রহণ।

আগামী ৭ ফেব্রুয়ারি বাংলাদেশ স্যাগমেন্টে তিনি হাজির হবেন ঐতিহ্যবাহী মসলিন, জামদানি, তাঁত ও পাটের পোশাক নিয়ে। পিয়াল হোসেনের নকশা করা পোশাক পরে রানআউটে হাঁটবেন বিশ্বের নামী দামী মডেলরা। এই ভাবনায় বেশ উচ্ছ্বসিত পিয়াল হোসেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা