লাইফস্টাইল

কাঁঠাল বিচির তিনপদ

সান নিউজ ডেস্ক: মৌসুমটা কাঠালের। কাঁঠাল কাচা-পাকা যেমন খাওয়া যায় তেমনি এই ফলের বিচির রয়েছে বহুবিধ রান্নার ধরন। জেনে নেয়া যাক কাঁঠালের বিচির ৩ পদের রেসিপি।

কাঁঠালের বিচির কাবাব

উপকরণ:

কাঁঠালের বিচি ১ কাপ, মাংসের কিমা- এক কাপ, ডিম ১টি, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, কাবাব মসলা ১ চা চামচ, গরম মসলা ১ চা চামচ, মরিচ গুঁড়ো ১ চা চামচ, গোলমরিচ গুঁড়ো আধা চা চামচ, লবণ- স্বাদমতো, তেল- পরিমাণমতো

প্রণালী: কাঁঠালের বিচি খোসা ফেলে তিন ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন। এবার উপরের লাল আবরণ পরিষ্কার করে নিন। বিচি সেদ্ধ করে ব্লেন্ড করে নিন। এবার মাংসের কিমা, আদা-রসুন বাটা দিয়ে সেদ্ধ করে মিহি করে বেটে নিন। এরপর তেল ছাড়া সব উপকরণ একসঙ্গে মেখে গোলাকার চ্যাপ্টা কাবাব বানিয়ে ডুবো তেলে ভেজে পরিবেশন করুন।

কাঁঠালের বিচির গ্রেভি

উপকরণ:

কাঁঠালের বিচি ১০ থেকে ১৫টি,কোড়ানো নারকেল এক কাপ,আস্ত জিরা সামান্য,লাল কাঁচামরিচ চার-পাঁচটি,আস্ত ধনিয়া আধা চা চামচ,গুঁড় এক চা চামচ,হলুদের গুঁড়া আধা চা চামচ,সরিষা দানা আধা চা চামচ,পেঁয়াজ কুচি এক কাপ, টমেটো কুচি এক কাপ,ধনেপাতা কুচি আধা কাপ,লবণ স্বাদমতোতেল পরিমাণমতো।

প্রস্তুত প্রণালি: প্রথমে কয়েকদিন কাঁঠালের বিচি রোদে ভালো করে শুকিয়ে নিন। এবার খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিন। একটি প্রেসার কুকারে পানি দিয়ে এর মধ্যে কাঁঠালের বিচি, হলুদের গুঁড়া ও লবণ মিশিয়ে রান্না করুন। চার থেকে পাঁচটি হুইসেল দিলে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করুন। এবার একটি প্যানে তেল দিয়ে তাতে জিরা, ধনিয়া ও লাল কাঁচামরিচ দিয়ে ভাজতে থাকুন। ভাজা হয়ে গেলে একটি ব্লেন্ডারে নিয়ে হলুদের গুঁড়ো, নারকেল ও গুঁড় মিশিয়ে ভালো করে ব্লেন্ড করুন। এর মধ্যে চার-পাঁচটি সেদ্ধ করা কাঁঠালের বিচি দিয়ে ব্লেন্ড করুন।চাইলে সামান্য পানি দিতে পারেন।এবার একটি প্যানে তেল দিয়ে তাতে সরিষা দানা, পেঁয়াজ কুচি ও টমেটো কুচি দিয়ে কষাতে থাকুন। এখন এতে ব্লেন্ড করা মসলা দিয়ে নাড়তে থাকুন। এর মধ্যে সেদ্ধ কাঠালের বিচি, পানি ও লবণ দিয়ে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন। ঘন হয়ে এলে চুলা থেকে নামিয়ে ধনেপাতা ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন সুস্বাদু কাঁঠালের বিচির গ্রেভি।

কাঁঠালের বিচির শুকনা ভর্তা

যা লাগবেঃ-

কাঁঠাল বিচি- ১ কাপ, শুকনা মরিচ- ৫/৬ টি, পেয়াজ কুচি- ২ টেবিল চামচ, রসুন কুচি- ১ চা চামচ, লবন, তেল আন্দাজ মত।

যেভাবে করবেন: কাঁঠাল বীচি ভেজে নিন ভালো করে। শুকনা মরিচ ও লাল করে ভেজে নিন। এবার পাটায় ভালো করে বেটে নিন বিচি গুলো। শুকনা মরিচ লবন দিয়ে মেখে বাকি সব একসাথে মেখে বানিয়ে নিন মজাদার এই ভর্তা। এবার গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা