লাইফস্টাইল

সমবয়সীদের প্রেম দীর্ঘস্থায়ী

লাইফস্টাইল ডেস্ক:এমনই মত সবার যে সমবয়সীদের মধ্যকার প্রেমের সম্পর্ক বেশিদিন টিকে না! তবে বর্তমান সমীক্ষা বলছে ভিন্ন কথা। সমবয়সী যুগলদের মধ্যেই না-কি প্রেমের সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়। অন্যদিকে তাদের প্রেমের জীবনও হয় সুখের।

অনেকেই ভাবেন, সমবয়সীরা আবেগের বশবর্তী হয়ে প্রেমে জড়ায় ঠিকই, কিন্তু সেই সম্পর্ক পরিণতি পায় না! তবে বিশেষজ্ঞদের মতে, এমন ধারণা ঠিক নয়।

এমন দম্পতিদের মধ্যেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়ে থাকে।

কারণ সমবয়সীরা একসঙ্গে বেড়ে ওঠেন। আর একসঙ্গে বড় হয়ে ওঠার মজাটাই কিন্তু অন্যরকম। কারণ এই বেড়ে ওঠায় অনেক কিছু শেখা যায়। জেনে নিন তবে সমবয়সীদের প্রেম কেন দীর্ঘস্থীয় হয়-

>> সমবয়সীরা একে অন্যকে সহজেই বোঝে। কারণ তাদের মধ্যে বয়সের ফারাক থাকে না। তাই ব্যাবধান না থাকায় একে অন্যকে সহজেই বোঝে।

>> এমন দম্পতির মধ্যে ঝামেলা, ঝগড়া-বিবাদ হলেও পরেই তা কিন্তু ঠিক হয়ে যায়। দীর্ঘদিন মান-অভিমানের পালা চলে না।

>> সমবয়সী দম্পতিদের মধ্যে একে অপরের প্রতি শ্রদ্ধা, সম্মান সব বজায় থাকে। সেই সঙ্গে বাড়ে নির্ভরযোগ্যতাও।

>> ভুল করলে দুঃখিত বলার মানসিকতাও অন্যদের তুলনায় এমন দম্পতিদের মধ্যে বেশি। দোষ স্বীকারের মধ্যে সমবয়সীরা লজ্জাবোধ করেন না। তারা বোঝেন, দোষ স্বীকার করলে রাগ কমে একং ভালোবাসা বাড়ে অনেকটাই।

>> সমবয়সী দম্পতিরা অ্যাডভেঞ্চারপ্রিয় হয়ে থাকেন। কারণ তাদের মধ্যে প্রেম কম, বন্ধুত্ব বেশি থাকে। ফলে ঝুঁকি নিতেও কিন্তু তারা ভয় পান না। ইচ্ছে হলেই দুঃসাহসিক অভিযান সেরে ফেলার মতো মানসিকতা থাকে তাদের মধ্যে।

>> সবসময় এমন যুগল একে অন্যের পাশে থাকেন। অন্য দম্পতিরা যখন নিজেদের চাহিদা ভিন্নভাবে চিন্তা করেন; সমবয়সী যুগলদের মনে থাকে একই চাহিদা, আশা ও স্বপ্ন। এভাবেই তারা সফলভাবে ভবিষ্যতের পথে হাঁটেন।

>> সমবয়সীদের মধ্যে সন্দেহ প্রবণতা কম। একে অপরের হাত শক্ত করে ধরেই অনায়াসে পেরিয়ে যান তারা কঠিন পথ। একে অন্যের আশ্রয় হয়েই তারা দীর্ঘজীবনের স্বপ্ন বুনেন।

>> শত সমস্যার মধ্যেও সমবয়সীরা সঙ্গীর সঙ্গে একান্তে সময় কাটাতে ভালোবাসেন। একসঙ্গে আড্ডা, নিজেদের পছন্দের খাবার বানানো, পছন্দের সিনেমা দেখা- সব মিলিয়ে একটা ইতিবাচকতার লক্ষণ থাকে।

সূত্র: দ্য কন্ভারসেশন

সাননিউজ /এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা