লাইফস্টাইল

বাদল দিনে অফিসের প্রস্তুতি

সান নিউজ ডেস্ক: বর্ষার প্রথম দিন থেকেই রাজধানীসহ সারা দেশে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির দিনে সকালে যাদের অফিসে যেতে হয় তারাই বোঝেন কতটা সমস্যায় পড়তে হচ্ছে তাকে। রাস্তার বের হলেই গাড়ি পাওয়া থেকে শুরু করে অফিস পৌঁছানো পর্যন্ত পোহাতে হচ্ছে খুবই দুর্ভোগ।

তাতে বাদল দিনে অফিসের পথে বের হওয়ার আগে আপনাকে নিতে হবে কিছু প্রস্তুতি।

বর্ষাকালে পোশাক নির্বাচনে অনেক সর্তক হতে হবে। নারীরা এ সময় বেগুনি, সবুজ, মেরুন, নীলচে ধরনের গাঢ় রঙের পোশাক পরতে পারেন। এছাড়া সুতি কাপড় পরলে আরাম পাওয়া যাবে। তবে এ সময় তা যেন অবশ্যই পাতলা সুতি কাপড় হয়। আর লিলেন, সিনথেটিক ফেব্রিকের পোশাক পরা যেতে পারে। কারণ এগুলো দ্রুত হাতলা রোদে বা বাতাসে শুকায়।

অন্যদিকে পুরুষেদের ক্ষেত্রে প্যারাস্যুট কাপড়ের শার্ট-প্যান্ট পরতে পারেন। প্যারাস্যুট কাপড়ের শার্ট-প্যান্ট সহজে বৃষ্টিতে ভেজে না এবং সামান্য ভিজলেও দ্রুত শুকিয়ে যায়।

বৃষ্টিতে সুরক্ষা দেবে রেক্সিনের বেল্ট ও জুতা। বর্ষায় রেক্সিন, প্লাস্টিকের জুতা, টল-বুট বা গামবুট জুতা ব্যবহার বেশ সুবিধাজনক। রেক্সিনের জুতা পড়লে অফিসের ফরমাল জুতাই মনে হবে।

অফিসের ব্যাগে সব সময়ই প্রয়োজনীয় কাগজপত্র থাকে। আর তাই বৃষ্টির দিনে ব্যাগ ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই সর্তক থাকতে হবে। এ সময় কোনোভাবেই চামড়ার ব্যাগ ব্যবহার করা যাবে না। কারণ চামড়ার ব্যাগ বিজে যাওয়ার ভয় থাকে। এ সময় ওয়াটার রেসিস্ট্যান্ট অফিশিয়াল ব্যাগ ব্যবহার করতে পারেন।

বৃষ্টির দিনে ছাতার বিকল্প নেই। আর তাই বৃষ্টি থাকুক আর নাই থাকুক অফিসের উদ্দেশে ঘর থেকে বের হলেই ব্যাগে অবশ্যই ছাতা রাখতে হবে। বৃষ্টিতে ছাতা ব্যবহারে ঝামেলা মনে হলে রেইনকোর্ট ব্যবহার করতে পারেন।

বৃষ্টির দিনে ব্যাগে ছোট আকারের তাওয়াল রাখাতে পারেন। অফিসের পৌঁছানোর পরে তাওয়াল দিয়ে ভাল করে মাথা ও শরীরের অন্যান্য অঙ্গ মুছে নিতে পারেন।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা