লাইফস্টাইল

ঘুম হোক শান্তির

ফিচার ডেস্ক: একটি ভালো ঘুম সবাই চায়। রাতের ঘুমটা গাঢ় হোক, এমনটা চাইলে মেনে চলতে হয় অনেক কিছু। এর মধ্যে কেউ কেউ মনে করেন, বিছানায় শুয়ে প্রিয় কোনও গান বা শান্তশিষ্ট মিউজিক শুনলে বুঝি ঘুমটা তাড়াতাড়ি আসবে।

কিন্তু গবেষণা বলছে উল্টো কথা। হালকা মিউজিক বা গান বাজতে থাকলে তাতে ঘুমটা গাঢ় হবে না।

যুক্তরাষ্ট্রের টেক্সাসের বেইলর ইউনিভার্সিটির এক গবেষণায় এ ফলাফল পাওয়া যায়। গবেষণার ফলাফল ‘সাইকোলোজিক্যাল সায়েন্স’ জার্নালে প্রকাশিত হয়েছে।

ওই গবেষণায় দেখা গেছে, ঘুমের সময় মানুষের মস্তিষ্ক নিজ থেকে এক ধরনের তরঙ্গ তৈরি করে অভ্যস্ত। যা আমাদের নির্বিঘ্নে ঘুমাতে সাহায্য করে। কিন্তু পাশে যদি হালকা মিউজিক বা প্রিয় কোনও ঠাণ্ডা মেজাজের গান বাজতে থাকে তবে দুই তরঙ্গে তালগোল পাকিয়ে যেতে পারে।

গবেষক স্কালিন বলেন, ‘সবার জন্যই মিউজিক একটি গুরুত্বপূর্ণ বিনোদনের মাধ্যম। কিন্তু অতিরিক্ত গান শোনাটা ক্ষতিও করতে পারে।’

গবেষণায় ২০৯ জন অংশগ্রহণকারীর মধ্যে মিউজিক চালিয়ে ঘুমানো ব্যক্তিদের রক্তচাপ, হৃৎস্পন্দনসহ শারীরিক অন্যান্য বিষয়গুলো পর্যবেক্ষণ করা হয়। দেখা যায় মিউজিক ছাড়া যারা ঘুমিয়েছিলেন তাদের ঘুম ছিল নিরবচ্ছিন্ন ও গাঢ়। তাদের শারীরিক অন্যান্য সূচকও ছিল সন্তোষজনক।

সূত্র: হিন্দুস্তান টাইমস

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা