লাইফস্টাইল

যে ৫ কারণে সঙ্গীকে টাকা ধার দেবেন না

সান নিউজ ডেস্ক : জীবন সহজ করার জন্য অর্থের বিকল্প নেই। ভালোবাসা কিংবা যত্নের জন্যও প্রয়োজন পড়ে টাকার। কারণ একটি সম্পর্ক লালন করতে হলে পালন করতে হয় কিছু দায়িত্ব। আর সেজন্য টাকা দরকারী। সম্পর্ক রক্ষার ক্ষেত্রে টাকার লেনদেন হলেও এই টাকাই কিন্তু অনেক সময় সম্পর্ক নষ্টের কারণ হয়ে দাঁড়ায়। আমাদের চারপাশেও এমন অনেকে আছে যারা টাকা ধার নিলেও ফেরত দেওয়ার কথা বেমালুম ভুলে যায়। টাকার জন্য পরিবার কিংবা দাম্পত্য সম্পর্কেও অনেক সময় দেখা দেয় অশান্তি। আপনি যদি দাম্পত্যজীবন সুখের রাখতে চান তবে সঙ্গীকে টাকা ধার দেওয়া বন্ধ করুন। জেনে নিন কী এর কারণগুলো কী-

সম্পর্কের বাড়তি চাপ তৈরি করে

সঙ্গী যদি সত্যি কোনো মুশকিলে পড়ে তবে সবার আগে আপনারই কর্তব্য থাকে এগিয়ে আসার। তার ক্ষতির আশঙ্কা থাকলে অবশ্যই তাকে সাহায্য করবেন। কিন্তু যদি এমন হয় যে তার টাকার কোনো দরকার নেই, অযথাই ওড়ানোর জন্য কিংবা বাড়তি খরচ করার জন্য টাকা ধার চাইছে তাহলে দেবেন না। বোঝাই যাচ্ছে যে সে খুব একটা দায়িত্বশীল মানুষ নয়। আর তাই তো বাজে খরচের ক্ষেত্রেও পিছপা হয় না। আপনি যদি তাকে টাকা ধার দেন তবে তা পরবর্তীতে সম্পর্কের ক্ষেত্রে চাপ সৃষ্টি করবে।

বিরক্তি চলে আসতে পারে

আপনার সঙ্গী যদি সারাক্ষণ টাকা নেই, টাকা নেই বলতে থাকে তবে মায়ায় পড়ে তাকে ধার দিতে থাকবেন না। কারণ সে যদি পরিশ্রমী হয় তবে কোনো না কোনো উপায় বের করে নেবে। যদি সে সারাক্ষণ টাকা চাইতে থাকে তবে তার প্রতি বিরক্তি আসবেই। এভাবে চলতে থাকলে সম্পর্ক নষ্ট হতে বাধ্য।

সম্পর্কের ভারসাম্য নষ্ট হয়

সঙ্গীকে বারবার টাকা ধার দিতে থাকলে একটা সময় সম্পর্কে আর ভারসাম্য থাকে না। নষ্ট হয় সম্পর্কের স্বাভাবিক সৌন্দর্য। খারাপ ব্যবহার, খারাপ মন্তব্য এসব বের হয়ে যেতে পারে মুখ ফসকে। যে কারণে নানা জটিলতা তৈরি হতে থাকে। তাই সম্পর্কে ভারসাম্য রাখতে চাইলে অকারণে টাকা ধার দেওয়া বন্ধ করুন।

মানসিক চাপ তৈরি করে

প্রত্যেকের উপার্জনই কষ্ট করে করা। সেই টাকা কাউকে দিয়ে দিলে ধীরে ধীরে তৈরি হতে পারে মানসিক চাপ। বিশেষ করে ধার দেওয়া টাকা সঠিক সময়ে ফেরত না পেলেই তৈরি হতে থাকে বাড়তি চাপ। টাকা ফেরত পেলেও অনেক সময় সম্পর্ক আগের মতো সুন্দর না-ও থাকতে পারে।

বাজে খরচের অভ্যাস তৈরি করে

আপনি যদি নিয়মিত তাকে টাকা ধার দিতে থাকেন তবে তার মধ্যে বাজে খরচের অভ্যাস তৈরি হবে। অকারণেই সে টাকা নষ্ট করতে শুরু করবে। প্রত্যেকেরই সঞ্চয়ের অভ্যাস থাকা জরুরি। তাই মায়ায় পড়ে টাকা দেওয়া বন্ধ করুন। দিনের পর দিন টাকা দিতে থাকলে খেই হারিয়ে ফেলা স্বাভাবিক। আবার টাকা ফেরত না দেওয়া নিয়েও তৈরি হতে পারে ভুল বোঝাবুঝি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা