পরিবেশ

জীবনে আদর্শ থেকে বিচ্যুত হওয়া যাবে না

নিজস্ব প্রতিবেদক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, দেশের মানুষের জন্য কিছু করতে হলে আমাদেরকে আদর্শ জীবন গড়তে হবে। আদর্শ মানুষদের জীবনাদর্শ অনুসরণ করে নিজদের জীবন সাজাতে হবে। জীবনে কখনোই আদর্শ থেকে বিচ্যুত হওয়া যাবে না, তবেই মানুষ মনে রাখবে, শ্রদ্ধা করবে।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) মৌলভীবাজার জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বঙ্গবন্ধুর সহচর, স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের গুজারাই গ্রামে তাঁর নিজ বাসভবনে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি, অস্বচ্ছলদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ, জীবন পাঠ গ্রন্থের মোড়ক উন্মোচন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

অনুষ্ঠানে পরিবেশমন্ত্রী বলেন, জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর আদর্শের একনিষ্ঠ অনুসারী আজিজুর রহমান সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে আমৃত্যু কাজ করে গেছেন। মরহুম আজিজুর রহমানের শিক্ষা নিজের জীবনে কাজে লাগিয়ে এতদূর এসেছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, বর্তমান প্রজন্মকে তার মতো নিরহংকার ও সৎ জীবন গড়তে হবে। জীবনের যেকোনো সংকটে অবিচলিত থেকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে হবে। মন্ত্রী তাঁর বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন আজিজুর রহমানের সাথে নিয়মিত যোগাযোগের স্মৃতিচারণ করেন।

বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান ফাউন্ডেশনের আহবায়ক সাবেক মুক্তিযোদ্ধা কামান্ডার জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া,পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান এবং সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কামাল হোসেন প্রমুখ।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা