পরিবেশ

ঝিরিঝিরি বৃষ্টিতে দুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে গত কয়েকদিন ধরেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। মঙ্গলবার (১৭ আগস্ট) বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলভাবে কম থাকলেও বুধবার (১৮ আগস্ট) দেশের বিভিন্ন স্থানে ভোর থেকে ভারি বৃষ্টি হয়েছে। ঢাকাতে মঙ্গলবার রাতে হালকা বৃষ্টি হলেও বুধবার দুপুর থেকে শুরু হয়েছে ঝিরিঝিরি বৃষ্টি। এতে ভোগান্তিতে পড়েছেন রাজধানীবাসী। সব থেকে বেশি বিপাকে পড়েছেন অফিসগামী মানুষ। বৃষ্টির সঙ্গে বিভিন্ন এলাকায় উন্নয়ন কাজের দুর্ভোগের সঙ্গে যোগ হয়েছে বৃষ্টির দুর্ভোগও।

এদিকে বৃষ্টির কারণে রাস্তায় পরিবহন কম থাকলেও কোথাও কোথাও যানজট দেখা গেছে। যানবাহন সল্পতায় স্বাস্থ্যবিধিও মানা হচ্ছে না। ঠাসাঠাসি করে গণপরিবহনে চলাচল করছেন যাত্রীরা। এছাড়াও বেশি ভাড়া নিতে দেখা গেছে সিএনজি অটোরিকশা ও রিকশাগুলো। কোথাও কোথাও ভ্যান ও রিক্সায় পার হতে দেখা যায় জলাবদ্ধ সড়ক।

মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারি বৃষ্টি হতে পারে।

তারা আরও জানায়, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

এদিকে আগামী দুই দিনে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত কমতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা