পরিবেশ

পদ্মার পানি বিপৎসীমার ৭১ সেন্টিমিটার নিচে

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী: ভাদ্রের শুরুতেই ফুলে-ফেঁপে ওঠেছে কীর্তিনাশা পদ্মা। গেল কয়েক দিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে রাজশাহীর পদ্মা নদীতে হু হু করে বেড়েই চলছে পানি।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকাল ৬টায় পানির উচ্চতা মাপা হয়েছে ১৭ দশমিক ৭৯ মিটার। অর্থাৎ বিপৎসীমার ৭১ সেন্টিমিটার নিচ দিয়ে বর্তমানে প্রবাহিত হচ্ছে পদ্মার পানি।

প্রতিদিনই প্রায় ৯-১০ সেন্টিমিটার করে পানি বাড়ছে নদীতে৷ রাজশাহী জেলার পবা ও গোদাগাড়ীতে নদীর তীরবর্তী এলাকায় ইতোমধ্যে ভাঙন শুরু হয়েছে। এভাবে পানি বাড়লে আগামী সপ্তাহের মধ্যে ভাঙন আরও বাড়বে বলে আশঙ্কা করছেন নদী পাড়ের মানুষ।

রাজশাহী পানি উন্নয়ন বোর্ড বলছে, এখনই উদ্বিগ্ন হওয়ার মতও সময় আসেনি। এভাবে আরও কিছুদিন গেলে তবেই ভাঙন বাড়ার আশঙ্কা রয়েছে। কারণ আগামী অক্টোবর পর্যন্ত পদ্মা নদীতে পানি বাড়তে থাকবে। এ সময় বিপৎসীমা ছুঁই ছুঁই করবে পদ্মা। গত বছরও সেপ্টেম্বরের পর পদ্মায় আর পানি বাড়েনি। এতে অক্ষত থাকে শহর রক্ষা বাঁধ।

এদিকে রাজশাহী সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডে কোথাও কোথাও তলিয়ে গেছে ঘর-বাড়ি। কোথাও পুরোনো বাঁধের ব্লক নিচে নেমে যাচ্ছে। এজন্য জরুরি ভিত্তিতে কিছু কাজ শুরু করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। পানি এখনও বিপৎসীমার নিচে থাকলেও রাজশাহী মহানগরীর তালাইমারী শহীদ মিনার ও বাজে কাজলা এলাকায় নদী তীরে পানি ওঠেছে।

২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আরমান আলী জানান, তার এই এলাকার প্রায় দুই হাজার বাড়িতে পদ্মার পানি ঢুকে গেছে। স্থানীয়দের সহায়তার প্রয়োজন। পদ্মায় পানির স্রোতে মহানগরীর কেশবপুর এলাকার বাঁধের কিছু অংশ ডেবে গেছে। বাঁধটির ধ্বংস ঠেকাতে এখন বালুর বস্তা ফেলা হচ্ছে। ২০০০ সালে এই এলাকায় বাঁধ তৈরি করা হয়েছিল।

রাজশাহী পাউবোর গেজ রিডার এনামুল হক জানান, বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকাল ৬টায় পানির উচ্চতা মাপা হয়েছে ১৭ দশমিক ৭৯ মিটার। এর আগে বুধবার (১৮ আগস্ট) সন্ধ্যা ৬টায় ছিলো ১৭ দশমিক ৭৪ সেন্টিমিটার, মঙ্গলবার (১৭ আগস্ট) সন্ধ্যা ৬টায় ছিলো ১৭ দশমিক ৬৪ মিটার, সোমবার (১৬ আগস্ট) সন্ধ্যা ৬টায় ছিলো ১৭ দশমিক ৫৫ মিটার এবং রোববার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় ছিলো ১৭ দশমিক ৪৫ মিটার। এই পরিসংখ্যান বলছে ২৪ ঘণ্টায় অর্থাৎ প্রতিদিন গড়ে ১০ সেন্টিমিটার করে পানি বাড়ছে পদ্মার রাজশাহী পয়েন্টে।

রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম শেখ বলেন, পরিস্থিতি যাই হোক এবারও পদ্মার পানি শহররক্ষা বাঁধ অতিক্রম করবে না। আরও তিনদিন পানি বাড়া অব্যাহত থাকবে। তবে আমরা আশা করি এবছর বাঁধ ভেঙে বা বাঁধ উপচে বন্যার পানিতে শহর এলাকা প্লাবিত হবে না।

তিনি আরও বলেন, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ অনেক উঁচু হওয়ায় জনবসতি এখনও নিরাপদ রয়েছে। তবে পানি কমতে থাকলে নদী ভাঙন আবারও বাড়তে পারে। আমরা সেই ব্যাপারে সজাগ রয়েছি। কোন স্থাপনা ঝুঁকিতে পড়লে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা