ছবি: সংগৃহীত
বিনোদন

এমপি হতে চান ৫ অভিনেত্রী

নিজস্ব প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি হতে দেশের জনপ্রিয় ৫ জন অভিনেত্রী আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন।

আরও পড়ুন: মনোনয়ন কিনলেন অপু বিশ্বাস

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০ টা থেকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে এ মনোনয়ন ফরম তুলেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস, নিপুণ আক্তার, সোহানা সাবা, শাহানূর ও উর্মিলা শ্রাবন্তী কর।

এ সময় অপু বিশ্বাস বলেন, আমি বগুড়া জেলা থেকে মনোনয়নপত্র কিনলাম। আমার এলাকার মানুষ আমাকে অনেক সহযোগিতা করেছেন। দোয়া রাখবেন, আমি যেন এলাকার মানুষের পাশে দাঁড়াতে পারি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে যেন কাজ করতে পারি।

সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন অভিনেত্রী নিপুন আক্তার। তার সাথে রিয়াজও গিয়েছিলেন সেখানে।

সকাল সোয়া ১০ টার দিকে কার্যালয়ের দোতলা থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন চিত্রনায়িকা সোহানা সাবা। তিনি বলেন, আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি ১৩ বছর বয়সে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন। তিনি শুধু আওয়ামী লীগপন্থিই ছিলেন না, দেশপ্রেমিকও ছিলেন।

আরও পড়ুন: ঢাকায় কনসার্ট মাতাবেন জেমস

নায়িকা আরও বলেন, দেশের কথা ভাবলে আওয়ামী লীগের কথা ভাবতে হবে। এটা ছাড়া কোনো উপায় নেই। আমরা খুবই ভাগ্যবান যে টানা ১৫ বছর ধরে আওয়ামী লীগ ক্ষমতায় আছে, ইনশাল্লাহ আরও ৫ বছর থাকবে। সেজন্য আমি অবশ্যই চাই আওয়ামী লীগ থেকে প্রার্থী হতে।

আমিও কাজ করতে চাই বা করতে পারি। অনেকেই আমার থেকে বয়সে ও কাজে সিনিয়র আছেন। তার মানে এই নয় যে, নতুনরা কাজ করবে না বা এগিয়ে যাবে না। নতুনদেরও সামনের দিকে এগিয়ে যেতে হবে। সব জেনারেশন যদি হাতে হাত রেখে একসাথে কাজ করে, তাহলে দেশের জন্য ভালো কিছুই হবে।

সকাল ১১টার পর দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন অভিনেত্রী সৈয়দা কামরুন নাহার শাহনূর।

আরও পড়ুন: তেহরানের পোশাকে জয়া

মনোয়ন ফরম সংগ্রহের পর শাহনূর বলেন, আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাথে দীর্ঘদিন ধরে জড়িত। বিরোধী দলের আগুন সন্ত্রাসের বিরুদ্ধেও সক্রিয়ভাবে মাঠে ছিলাম। আমি নিজেও সামাজিক কাজের সাথে যুক্ত।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনীত করলে আমি তার কথা অনুসারে কাজ করতে চাই। এছাড়া নারীদের জন্য কাজ করতে চান বলে জানান তিনি।

অভিনেত্রী উর্মিলা বলেন, আমার লম্বা একটা পলিটিক্যাল জার্নি রয়েছে। সবাই কমবেশি জানেন, আমি ছাত্রলীগ থেকে শুরু করে বর্তমানে আওয়ামী লীগের কেন্দ্রীয় মহিলা বিষয়ক সংগঠনের সাংস্কৃতি বিষয়ক সম্পাদিকার দায়িত্ব পালন করছি।

দীর্ঘদিন মাঠের রাজনীতির সাথে সম্পৃক্ত থাকার পর এবার সংরক্ষিত আসনে মনোনয়ন সংগ্রহ করলাম।

আরও পড়ুন: বেঁচে আছেন পুনম পান্ডে

শেষ খবর পাওয়া পর্যন্ত মনোনয়ন ফরম কিনেছেন চিত্রনায়িকা সুবর্ণা মুস্তাফা, তারিন জাহান, তানভিন সুইটি, রোকেয়া প্রাচী, মেহের আফরোজ শাওন, জাকিয়া মুন, শামিমা তুষ্টিসহ মোট ১২ জন।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় সূত্র জানায়, সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত দেশের ৮টি বিভাগের ১৭১টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।

এর মধ্যে প্রথম ১ ঘণ্টায় সর্বোচ্চ মননের ফর্ম বিক্রি হয়েছে ৫০টি ঢাকা বিভাগে। এ সময়ের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ মনোনয়ন ফরম বিক্রি হয়েছে ৩৪টি চট্টগ্রাম বিভাগ থেকে।

এছাড়া রাজশাহী বিভাগে ২২টি, খুলনা বিভাগের ১৭টি, ময়মনসিংহ বিভাগের ১৬টি, রংপুর বিভাগের ১৪টি, বরিশাল বিভাগের ১৩টি ও সিলেট বিভাগে ৫টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা