সংগৃহীত ছবি
বিনোদন

ঢাকায় কনসার্ট মাতাবেন জেমস

বিনোদন প্রতিবেদক: এবারও কনসার্টের আয়োজন করেছে ‘স্কুল অব রক ভলিউম’ এবং এবারের আয়োজনের নাম, ‘ফগ প্রেজেন্টস দ্য স্কুল অব রক ভলিউম-২’।

আরও পড়ুন: ‘ডন-থ্রি’ হচ্ছেন রণবীর

১৬ ফেব্রুয়ারি (শুক্রবার) আইসিসিবি এক্সপো জোনে এ ওপেন এয়ার এ কনসার্টের আয়োজন করা হয়েছে।

কনসার্ট আয়োজক কমিটির জানান প্রথম পর্ব থেকে এবারের পর্বে শ্রোতাদের জন্য আরও বেশি চমক থাকবে। সোনার বাংলা সার্কাস ও আশেজের পর এবার কনসার্টের বড় চমক জেমসের নাম প্রকাশ করলেন তারা।

আরও পড়ুন: আসছে নতুন মুখের ‘‌দেনা পাওনা’

ইটিসি ইভেন্টসের সিওও সাজিদ আলী জানান, ‘ভাষা ও বইমেলার মাস ফেব্রুয়ারি। বসন্ত এবং ভালোবাসা দিবসের রঙিন উদযাপনও থাকবে। সবকিছু মিলিয়ে ফেব্রুয়ারি এদেশের মানুষের জন্যে উৎসবমুখর একটি মাস। সংগীতপ্রেমীদের জন্য এ মাস আরও আনন্দময় করে তোলার জন্যই আমাদের এ অয়োজন।

গতবারের আয়োজনে মানুষের সাড়া দেখে আমরা অত্যন্ত আনন্দিত হয়েছিলাম। আশা করছি এবারও স্মরণীয় একটি ইভেন্ট উপহার দিতে পারব। সেই প্রচেষ্টায় আমাদের টিম এরই মধ্যে কাজ শুরু করে দিয়েছে।’

আরও পড়ুন: গেম চেঞ্জার শাহরুখ ?

এবারের কনসার্টের পরিকল্পনায় রয়েছে ১০ হাজার দর্শক। আগত শ্রোতারা অনলাইনের মাধ্যমে তাদের পছন্দ অনুযায়ী টিকিট সংগ্রহ করতে পারবে। এরই মধ্যে টিকিট বিক্রি শুরু হয়ে গেছে। তাদের জন্য ৬০০ টাকা মূল্যের স্টুডেন্ট টিকিট সংগ্রহের সুযোগ দেওয়া হয়। এছাড়া কনসার্টটি উপভোগের জন্য চার ধরনের টিকিট রাখা হয়। আর্লি বার্ডস, রকার্স, হেডব্যাংগার্স ও আফিকোনাডো জোন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা