সংগৃহীত ছবি
বিনোদন

মনোনয়ন কিনলেন অপু বিশ্বাস 

বিনোদন ডেস্ক: এক দশকের ক্যারিয়ারে প্রায় শতাধিক সিনেমায় অভিনয় করেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। অনেক ব্যবসা সফল সিনেমা রয়েছে তার ঝুলিতে এবং অভিনয়ে নিয়মিত হলেও পাশাপাশি রাজনৈতিক মাঠে সরব হয়েছেন তিনি।

আরও পড়ুন: আবারও প্রেমের গুঞ্জন

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজধানীর গুলিস্তানে অবস্থিত আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন এ অভিনেত্রী।

এর আগে নানা সময় বিভিন্ন নির্বাচনী এলাকায় আ’লীগের হয়ে প্রচারণায় অংশ নিতে দেখা গেছে তাকে। এমনকি দলটির বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের অনুষ্ঠানেও হাজির হয়েছেন অভিনেত্রী। কিছুদিন আগেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার গুঞ্জন ছিল তার কিন্তু সেই গুঞ্জনকে উড়িয়ে দিয়ে এবার জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র কিনলেন অপু বিশ্বাস।

আরও পড়ুন: ঢাকায় কনসার্ট মাতাবেন জেমস

তিনি জানান, রাজশাহী বিভাগের বগুড়া জেলা থেকে মনোনয়নপত্র কিনলাম আমি। আমার এলাকার মানুষ আমাকে অনেক সহযোগিতা করেছেন। দোয়া রাখবেন, আমি যেন এলাকার মানুষের পাশে দাঁড়াতে পারি আর আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে যেন কাজ করতে পারি। নিজেকে রাজনীতির সঙ্গে জড়াতে পারা এবং মুক্তিযুদ্ধের স্বপক্ষে থাকতে পারা আমার জন্য সৌভাগ্য বলে মনে করি। মনোনয়ন ফরম সংগ্রহ করলাম। বাকিটা মহান আল্লাহ তাআলার ইচ্ছা।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা