সংগৃহীত ছবি
বিনোদন

আইসিইউতে ফারুকী

বিনোদন ডেস্ক: চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার মোস্তফা সরয়ার ফারুকী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

আরও পড়ুন: সৌদি আরবে সাহসী আলিয়া

সোমবার (২২ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি জানান তার স্ত্রী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।

তিশা জানান, ‘আজ সন্ধ্যা থেকে মোস্তফা একটু অসুস্থ। ডাক্তারের কাছে নিতেই ডাক্তার বলল এনজিও গ্রাম করতে। করা হলো। ছোট একটা ব্রেইন স্ট্রোক হয়েছে ওর। নিউরো আইসিইউতে অবজারভেশনে আছে। সবাই মোস্তফা সরয়ার ফারুকীর জন্য দোয়া করবেন।’ কিন্তু কোন হাসপাতালে ফারুকী চিকিৎসাধীন রয়েছেন সে বিষয়ে কোনো তথ্য জানাননি তিশা।

আরও পড়ুন: অজয়-কাজল দাম্পত্যের ‘রজত জয়ন্তী’

প্রসঙ্গত, সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পায় মোস্তফা সরয়ার ফারুকীর ‘সামথিং লাইক এন অটোবায়োগ্রাফি’। প্রথমবারের মতো নির্মাণের পাশাপাশি সেটিতে অভিনয়ও করেন তিনি। যেখানে তার সাথে দেখা মিলেছে নুসরাত ইমরোজ তিশার।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা