সংগৃহীত ছবি
বিনোদন

অসহায় পরীমণি

বিনোদন ডেস্ক: ছোট্ট পদ্মকে নিয়ে হঠাৎ তড়িঘড়ি করে ভারতের কলকাতায় গেছেন পরীমণি। বুধবার (১৭ জানুয়ারি) রাতে কলকাতায় গিয়ে পৌঁছান এ অভিনেত্রী। পরদিন বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) মধ্যরাতে নিজের ফেসবুক ভেরিফায়েড পেজে একটি স্ট্যাটাস দেন। যা ঘিরে চিন্তার ভাঁজ ফেলেছে পরী ভক্তদের কপালে।

আরও পড়ুন: বিয়ের পিঁড়িতে স্বাগতা

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাত ১টার দিকে একটি পোস্টে পরীমণি জানান, ‘এত অসহায় জীবনে আগে কখনো অনুভব করিনি! আল্লাহ সহায়।’ লোকেশনে—অ্যাপোলো হাসপাতাল, কলকাতা জুড়ে দিয়েছেন তিনি।

এমন পোস্টের পর ভক্তদের আর বুঝতে বাকি নেই, প্রিয় নায়িকা সত্যিই বড় বিপদে আছেন।

আরও পড়ুন: ইরানের চলচ্চিত্র উৎসবে ফেরেশতে

আগে জানা যায়, পরীর ছেলে পদ্ম ভীষণ অসুস্থ। পরিচালক চয়নিকা চৌধুরী এক পোস্টে বলেছেন, এভারকেয়ার হাসপাতালে টানা ৭ দিন থাকার পর, ছেলের চিকিৎসার জন্যে সরাসরি কলকাতার পথে পরীমণি। তিনি জানান, ‘পদ্ম খুব অসুস্থ। তার ২টা ভাইরাস ধরা পড়েছে। পরীও পুরোপুরি সুস্থ না কিন্তু কিছুই করার নেই। আপনারা সবাই পদ্মর জন্যে পরীর জন্যে প্রার্থনা করবেন। যেন আমাদের আদরের বাচ্চাটা সুস্থ হয়ে ফিরে আসে। পদ্ম খুব কষ্ট পাচ্ছিল।’

প্রসঙ্গত, কয়েক দিন আগেই নিজের কাছের মানুষকে হারিয়েছেন পরীমণি। দাদুকে হারিয়ে ভেঙে পড়েছিলেন তিনি। তাকে কবর দেওয়ার পর যেন আরও নিজেকে শক্ত করে ধরেছেন। সেই শক্ত পরী এখন কলকাতায় ছেলেকে নিয়ে অসহায়ত্বের কথা জানিয়েছেন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা