সংগৃহীত ছবি
বিনোদন

বিয়ের পিঁড়িতে স্বাগতা

বিনোদন ডেস্ক : ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ও সংগীতশিল্পী জিনাত সানু স্বাগতা। এবার ফের বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তিনি।

আরও পড়ুন : পরকীয়া শেষ করে ফেলেছে

চলতি মাসেই বিয়ে করতে যাচ্ছেন বলে জানিয়েছেন স্বাগতা। শুধু তাই নয়, এরই মধ্যে বিয়ের কার্ডও পাঠানো শুরু করেছেন তিনি। ঢাকাতেই হবে বিয়ের অনুষ্ঠান। তবে বিয়ের দিন ও ভেন্যু সম্পর্কে জানাতে নারাজ স্বাগতা।

তার হবু বরের নাম ড. হাসান আজাদ। কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছেন। পেশায় একজন ব্যবসায়ী তিনি।

আরও পড়ুন : ওপেনহাইমারের জয়জয়কার

স্বাগত জানান, জানুয়ারির মাসের শেষ সপ্তাহের একটি দিন বিয়ের অনুষ্ঠানের জন্য চূড়ান্ত করা হয়েছে। আশা করছি, কাছের মানুষদের অতিথি হিসেবে পাব। সবার আশীর্বাদ-ভালোবাসা চাই।

তিনি বলেন, মানুষ হিসেবে হাসান অনেক ভালো, পরিষ্কার মনের মানুষ। কোনোরকম ভনিতা নেই তার মধ্যে। খারাপকে খারাপ বলবে, ভালোকে ভালো বলবে, যা সবাই পারে না।

আরও পড়ুন : করণ জোহর-রণবীর কলকাতায়

প্রসঙ্গত, চিত্রগ্রাহক রাশেদ জামানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন স্বাগতা। তবে খুব বেশিদিন টেকেনি তাদের সেই সংসার। হাঁটেন বিচ্ছেদের পথে।

প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর বছর খানেক একা ছিলেন স্বাগতা। পরে ঢাকার একটি ক্লাবে পরিচয় হয় লন্ডনপ্রবাসী হাসান আজাদের সঙ্গে। তার জন্ম, বেড়ে ওঠা ও পড়াশোনা যুক্তরাজ্যে। গানও করেন তিনি। কিছুদিন পথচলার পর আজাদকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নেন এই অভিনেত্রী।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা