সংগৃহীত ছবি
বিনোদন

বিয়ে করলেন জোভান

বিনোদন ডেস্ক: ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান বিয়ে করেছেন। তবে তাৎক্ষণিকভাবে জোভানের স্ত্রী বা বিয়ের বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

আরও পড়ুন: লোভ সামলাতে পারলেন না অপু

শুক্রবার (১২ জানুয়ারি) রাত ৯টার দিকে সামাজিক মাধ্যম ফেসবুকে দুটি ছবি পোস্ট করেন জোভান। এরপরই বিয়ের খবর চাউর হয়।

একাধিক সূত্রে জানা গেছে, বিয়ের আয়োজন পারিবারিকভাবে হয়েছে। তবে কবে জোভান বিয়ে করেছেন, সে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। এ প্রসঙ্গে জোভানের ঘনিষ্ঠ এক বন্ধু বলেছেন, জোভান খুব চাপা স্বভাবের মানুষ। তিনি এসব বিষয় আড়াল রাখতে পছন্দ করেন। শীঘ্রই এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

আরও পড়ুন: মা হওয়ার পরিকল্পনা নিলেন দীপিকা

সূত্রে জানা গেছে, জোভানের স্ত্রীর বাড়ি পুরান ঢাকা। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন তিনি। বিয়ের কিছুদিন আগে থেকেই জানাশোনা ছিল দুজনের। এসব বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ফেসবুকে জোভান প্রথম ছবি পোস্ট করে জানিয়েছেন, ‘অ্যান্ড উই বোথ সেইড আলহামদুলিল্লাহ, কবুল।’ ছবিতে দেখা যায়-একটি মেয়ের হাত ধরে উচু করে ঠোঁটের সঙ্গে আদুরে ভঙ্গিতে ধরে রেখেছেন জোভান। খানিক দূরে ঝাঁপসা হয়ে আছে মেয়েটির মুখ। এরপর আরও একটি ছবি পোস্ট করেন জোভান। যেখানে হবু স্ত্রীর কপালে কপাল রেখে হাসতে দেখা গেছে তাকে। ফেসবুক পোস্টের ক্যাপশনে শুক্রবারের তারিখ উল্লেখ করেন এ অভিনেতা।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা