সংগৃহীত ছবি
বিনোদন

বাস্তবেও হ্যাপি এন্ডিং হয়

বিনোদন ডেস্ক: বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খান কয়েক বছর আগেই মাদক মামলায় ধরা পড়েছিলেন । কিং খান পুত্র প্রায় মাসখানেকের মতো সময় জেলে ছিলেন ।

আরও পড়ুন: মা হওয়ার পরিকল্পনা নিলেন দীপিকা

সম্প্রতি এক সাক্ষাৎকারে শাহরুখ বলেছেন পরিবার ও ব্যক্তিগত জীবনে কতটা কঠিন ছিল সেই সময়।

কিং খান জানান, গত ৪-৫ বছর বেশ কঠিন সময় পার করতে হয়েছে তাকে। একের পর এক ছবি ফ্লপ হচ্ছিল, বিশ্লেষকরা লিখতে শুরু করেছিল- শাহরুখের সময় ফুরিয়ে এসেছে।

আরও পড়ুন: দর্শকদের কাঁদাল ‘টুয়েলভথ ফেল’

এসবের মাঝেই ২০২১ সালে একটি হাই প্রোফাইল মাদক মামলায় নাম জড়িয়ে পড়ে শাহরুখ পুত্রের। মুম্বাইয়ের একটি বিলাসবহুল জাহাজে মাদককাণ্ডে আটক করা হয় আরিয়ান খানকে। গ্রেপ্তার করে জেলে নেওয়া হয় কিং খান পুত্রকে।

সে সময়ের অভিজ্ঞতার কথা স্মরণ করে শাহরুখ জানান, ‘ব্যক্তিগত জীবনে কিছু খারাপ ঘটনা ঘটেছিল, যেসব থেকে আমি শিক্ষা নিয়েছি। তখন বুঝেছি, একদম চুপ থাকতে হবে। পাশাপাশি কঠোর পরিশ্রম করে যেতে হবে সম্মানের সাথে।’‘তুমি যখন দেখবে জীবনের সবকিছু ঠিকঠাক চলছে, ঠিক তখনই এমন কিছু এসে তোমাকে আঘাত করবে যা বুঝতেও পারবে না। এই সময়ে তোমাকে আশাবাদী থাকতে হবে। সৎ থাকতে হবে।’

সবশেষ নিজের জনপ্রিয় সিনেমা ‘ওম শান্তি ওম’র একটি সংলাপ টেনে শাহরুখ জানান, ‘ছবির মতো বাস্তবেও হ্যাপি এন্ডিং হয়। আর যদি এমনটা না হয়, তাহলে জেনে নিবেন- গল্প এখনও শেষ হয়নি।’

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা