ছবি : সংগৃহিত
বিনোদন

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন শিল্পীরা

বিনোদন ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফের নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শোবিজ অঙ্গনের শিল্পীরা।

আরও পড়ুন: বাস্তবেও হ্যাপি এন্ডিং হয়

মঙ্গলবার (৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে গণভবনে যান শিল্পীরা।

বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম। তিনি বলেন, প্রধানমন্ত্রীর সাথে শুভেচ্ছা বিনিময় হয়েছে শিল্পীদের।

আরও পড়ুন: ইরানের চলচ্চিত্র উৎসবে ফেরেশতে

এই অভিনেতা আরও বলেন, টানা ৪র্থ বারের মতো নির্বাচিত হওয়ার জন্য প্রধানমন্ত্রীকে শিল্পীদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাতে গিয়েছিলাম আমরা। তিনি আবারও নির্বাচিত হওয়ায় তাকে আমরা আন্তরিক অভিনন্দন জানিয়েছি।

চিত্রনায়ক রিয়াজ, নায়িকা নিপুণ, অভিনেতা মীর সাব্বির, সাজু খাদেম, ঊর্মিলা শ্রাবন্তীকর, শমী কায়সার, তানভীন সুইটি প্রমুখও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানানোর জন্য গিয়েছিলেন।

সান নিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা