সংগৃহীত ছবি
বিনোদন

পরকীয়া শেষ করে ফেলেছে

বিনোদন ডেস্ক: ১৯ জানুয়ারি ( শুক্রবার ) দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে চয়নিকা চৌধুরী পরিচালিত ‘কাগজের বউ’। এই সিনেমায় চিত্রনায়িকা পরীমণির সাথে জুটি বেঁধেছেন অভিনেতা ডি এ তায়েব। সিনেমাটি মুক্তি উপলক্ষে গত ১৩ জানুয়ারি সন্ধ্যায় এফডিসিতে প্রিমিয়ার শো-এর আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন চিত্রনায়ক অনন্ত জলিল।

আরও পড়ুন: লোভ সামলাতে পারলেন না অপু

পর্দায় পরীমণি ও ডি এ তায়েবের রসায়ন দেখে মুগ্ধ হয়েছেন তিনি। সিনেমাটি দেখে অনন্ত জলিল জানান, ‘সামাজিক একটি সিনেমা, খুবই ভাল লাগলো দেখে। বিশেষ করে ডি এ তায়েবকে খুবই হ্যান্ডসাম লেগেছে ছবিতে, তার অভিনয় প্রাণবন্ত ছিল। ছবিটি দেখে ভিন্ন স্বাদ পেলাম। সবাই হলে গিয়ে সিনেমাটি দেখবেন।’

আরও পড়ুন: নতুন লুকে শাবনূর

নায়ক জানান, ‘গল্পটা যে লিখেছেন ভালো লিখেছেন। শেষে আবেগটা তুলে ধরেছেন। অভিনয়শিল্পীরাও কষ্ট করেছেন। তবে বাস্তবে আমি চাই, স্বামী স্ত্রীর দু’জন দুজনের প্রতি ভালোবাসা থাকবে, পরকীয়া থাকবে না। কারণ এই পরকীয়া পৃথিবীকে ধ্বংস করে ফেলেছে। জনজীবনকে ধ্বংস করেছে। একজনের স্ত্রী আরেকজনের সাথে প্রেম করে এটা মানুষের জীবনকে ধ্বংস করে ফেলেছে। কারণ এই ফেসবুক আসার পর তো প্রেমের আর শেষ নাই।’

অনন্ত জানান, ‘ছবিটা আমার ভালো লেগেছে। কারণ ছবিতে একটি বার্তা ছিল। যে বার্তাগুলো ছিল সেগুলো সমাজের জন্য খুব দরকার। এই সিনেমার গল্প জীবনের সাথে অনেক মিল।’

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা