সংগৃহীত ছবি
বিনোদন

সৌদি আরবে সাহসী আলিয়া

বিনোদন ডেস্ক: সৌদি আরবের রিয়াদে আয়োজিত এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পরনে লাল-নীল ও সোনালি প্রিন্টেড ডিজাইনের শাড়ি, সাথে অফ শোল্ডার ব্লাউজে দেখা মিলল বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের।

আরও পড়ুন: ঢাকায় আসছে হৃতিকের ফাইটার

খোলা চুল, কানে লম্বা দুল, আলিয়া মঞ্চে হাজির হয়েছিলেন অনারারি এন্টারটেইনমেন্ট মেকারস অ্যাওয়ার্ড নিতে। অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে পাপারাজ্জিদের ক্যামেরায় একের পর এক পোজ দিয়ে ছবি তুলেছেন নায়িকা।

এরপর পুরষ্কার নিতে মঞ্চে উঠে ট্রফি হাতে আলিয়া বলেছেন, ‘সিনেমার জন্য, আমাদের সবাইকে এক ছাদের নিচে আনতে যে দেশ (সৌদি আরব) এত কিছু করছে, সেই দেশে আসতে পারাটা সৌভাগ্যের। এমন এক অনুষ্ঠান আয়োজনের জন্য আপনাদেরকে ধন্যবাদ।’

আরও পড়ুন: করণ জোহর-রণবীর কলকাতায়

অভিনেত্রী আরও জানান, ‘এটা সত্যিই অসাধারণ একটি রাত। আমি সিনেমার প্রতি আসক্ত, এইটুকুই শুধু জানি। মনে হয় জন্মের সময় ‘লাইটস, ক্যামেরা, অ্যাকশন’- এই কথাগুলোর মাঝেই জন্ম হয়েছিল। আমার কাছে সিনেমা মানে এটাই।’ ‘আজ রাতে যখন বাড়ি ফিরে যাব, আমার সঙ্গে সিনেমার প্রতি ভালোবাসা এবং রিয়াদে এসে যে ভালোবাসা পেয়েছি সেটা সঙ্গে করে নিয়ে যাব। আপনাদের অনেক ধন্যবাদ, এখানে সিনেমার যাদু রয়েছে।’

অপরদিকে সৌদি আরবে আলিয়া ভাটকে এমন পোশাকে দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনুরাগীরা বিভিন্ন মন্তব্য করেছেন। কেউ কেউ তাকে সাহসী বলেও সম্বোধন করেছেন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা