বিনোদন

তারকা-কন্যাদের ‘বিশেষ বন্ধু’ ‘ওরি’ আদতে কে? 

বিনোদন ডেস্ক: দিন দিন বিনোদনের জগতের মধ্যমণি হয়ে উঠেছেন ওরহান অবত্রমানি ওরফে ওরি। সুহানা খান, নাইসা দেবগন, সারা আলি খান, জাহ্নবী কাপূরদের ‘বিশেষ বন্ধু’। অভিনয়ের সঙ্গে যুক্ত নন। তবু যেন তারকা-কন্যাদের অন্দরমহলে তাঁর অবাধ বিচরণ। সাজগোজের দিক থেকে পাল্লা দেন তাবড় সব বলি তারকাদের। তার নিমন্ত্রণ থাকে আম্বানীদের বাড়ির গণেশ পুজো থেকে মণীশ মালহোত্রের বাড়ির দীপাবলির পার্টি পর্যন্ত। সম্প্রতি প্যারিসে একটি নামী ব্র্যান্ডের শো-এ অতিথি হিসাবে উপস্থিত হন। শুধু দেশেই নয়, বিদেশে অভিজাতদের পাড়ায় নামডাক ছড়াচ্ছে তার। কিন্তু কে এই যুবক ওরি? অবশেষে সেই তথ্য সকলকে জানালেন সারা ও অনন্যা পাণ্ডে।

আরও পড়ুন: শাকিব খানের জ্বর

সম্প্রতি ‘কফি উইথ কর্ণ’-এর তৃতীয় পর্বে অতিথি হয়ে আসেন সারা আলি খান ও অনন্যা পাণ্ডে। একের অপরের প্রিয় বান্ধবী না হলেও কাছের বান্ধবী বটেই। একে অন্যের নানা গোপন কথা ফাঁস করেছেন কর্ণের চ্যাট শো-তে এসে। এবার বলিপাড়ার নতুন প্রজন্মের দুই নায়িকার কাছে প্রশ্ন রাখেন কর্ণ কে এই ওরি, যদিও কর্ণের সঙ্গে ভাল চেনা-পরিচিতি রয়েছেন এই ওরির। তবু এই দুই নায়িকার দিকে প্রশ্ন ছুড়ে দেন পরিচালক।

আরও পড়ুন: রণবীরের প্রতিদ্বন্দ্বী শাহরুখ

সারা বিশ্ব জানতে চায় কে এই ওরি, কী করেন তিনি? তাতেই সারা জবাব দেন, ‘‘ওরি এমন একজন মানুষ যে, জীবনে অনেক কিছু করে। তার থেকেও বড় কথা মানুষটা মজার।’’ সঙ্গে সঙ্গে একই সুরে গলা মেলান অনন্যা। তাঁর কথায়, ‘‘ওরি ভীষণ ভাল ক্যাপশন দিতে জানে। আমি তো আমার সামাজিকমাধ্যম পোস্টের জন্য ওর সাহায্য নিয়ে থাকি। কিন্তু কী কাজ করে তা জানি না। আমার মনে হয়, ও নিজের উপর অনেক বেশি কাজ করে।’’ ঘনিষ্ঠ মহলে তিনি নাকি জানিয়েছেন, অ্যানিমেশনকেই তিনি পেশা হিসাবে নিতে চান। কিন্তু অনেকেই বলছেন আকর্ষণীয় চেহারা এবং বাহারি পোশাক পরে ওরি যে ভাবে চমক দিচ্ছেন, তাতে বলিউডই তার সম্ভাব্য গন্তব্য হতে চলেছে।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা