বিনোদন

শাকিব খানের জ্বর

বিনোদন ডেস্ক: জ্বরে আক্রান্ত ঢালিউড সুপারস্টার শাকিব খান। সামাজিকমাধ্যমে এ খবর দিয়েছেন নির্মাতা অনন্য মামুন।

আরও পড়ুন: রণবীরের প্রতিদ্বন্দ্বী শাহরুখ

বুধবার (৮ নভেম্বর) সকালে মামুন লিখেছেন, ইউনিটের ৭০ শতাংশ কুশীলবের ভাইরাস জ্বর। শাকিব ভাই, সোনাল— সবার। আমার নিজেরও ১০২। তাও থেমে নেই আমরা, দরদে ডুবে আছে সবাই।

প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান ছবিতে নাম লিখিয়েছেন শাকিব। দরদ নামের এ সিনেমাটি নির্মাণ করছেন অনন্য মামুন। ছবির শুটিং চলছে ভারতে। শাকিব-মামুন দুজনেই অবস্থান করছেন সেখানে। ওখান থেকেই এ খবর জানালেন মামুন।

আরও পড়ুন: জন্মদিনে মেয়ের ছবি প্রকাশ

দরদে শাকিবের বিপরীতে আছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। বলিউডে তার ছবির সংখ্যা দেড় ডজনের মতো। একাধিক পুরস্কারও রয়েছে সোনালের ঝুলিতে। আলোচিত ছবি ‘আদিপুরুষ’-এ ছিলেন তিনি।

দরদ প্রযোজনায় এসকে মুভিজ ছাড়া রয়েছে আরও দুটি প্রতিষ্ঠান। একটি হচ্ছে বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট এবং মুম্বাইয়ের ওয়ান ওয়ার্ল্ড মুভিজ। পরিচালক হিসেবে থাকবেন অনন্য মামুন ছাড়াও ভারতের আরও একজন।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা