ছবি: সংগৃহীত
বিনোদন

জন্মদিনে সমালোচিত হলেন শুভশ্রী

বিনোদন ডেস্ক: জন্মদিনে প্রিয় মানুষদের থেকে পাওয়া শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হয়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

আরও পড়ুন: শুভমন-সারার কথা ফাঁস!

শুক্রবার (৩ নভেম্বর) অভিনেত্রীর জন্য স্পেশাল একটি দিন ছিল। চক্রবর্তী বাড়ির বৌয়ের জন্মদিন বলে কথা! আয়োজন করেছিলেন রাজ চক্রবর্তী।

২য় সন্তানের মা হতে চলেছেন শুভশ্রী। তাই তো প্রিয় মানুষদের থেকে সব কিছু একটু বাড়তি পেয়েছেন তিনি।

জন্মদিনে অভিনেত্রী তুঁতে রঙের একটি ড্রেসের সাথে মানানসই গয়নায় সেজেছিলেন। ছেলে ইউভানকে কোলে নিয়ে কেকও কাটেছেন। এ দিন বন্ধুবান্ধব অনেকেই নায়িকাকে ভালোবাসা ও শুভেচ্ছায় জানাতে এসেছিলেন।

আরও পড়ুন: এক ফ্রেমে ভাইজান, কিং খান ও হৃতিক

জন্মদিনের শুভেচ্ছার পাশাপাশিও অনেক নেতিবাচক মন্তব্যও এসেছে। অনেকেই লিখেছেন, ‘আর কত বোটক্স করাবেন?’

কারও মন্তব্য, ‘মানছি আপনি সন্তান সম্ভবা, কিন্তু সেটা এভাবে দেখাবে কেন?’ কিছু মানুষের বক্তব্য, একটু অন্যভাবে সাজতে পারতেন শুভশ্রী। তবে তাদের এসব মন্তব্যের কোনো উত্তরই দেননি অভিনেত্রী।

আরও পড়ুন: ভাইজানের প্রেমিকার সংখ্যা কত?

এ দিন পরিবার-পরিজন ও বন্ধুবান্ধব সবার থেকে শুভেচ্ছার বন্যা বয়ে গেছে বলা চলে। রাত ১২ টার পর সামাজিক মাধ্যমে শুভশ্রীকে তার ননদের কন্যারা মেসেজ করে ভালোবাসা জানিয়েছেন।

তারা লিখেছেন ‘মামি কা বার্থ ডে।’ এছাড়া প্রতিদিন তিনি যাদের সাথে কাজ করেন, তারাও শুভেচ্ছা জানান। অভিনেত্রী ঋতুপর্ণাও শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘শুভ জন্মদিন বিউটিফুল। এ বছরটা তোমার জীবনে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠুক। অফস্ক্রিন ও অনস্ক্রিন সব সাফল্য আসুক তোমার জীবনে।’

সান নিউজ/একে/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা